বিশ্বকাপে দর্শকদের জন্য ভিসা জামানত শিথিল করলো ট্রাম্প প্রশাসন

ক্রীড়া ডেস্ক

খেলাধুলা

বিশ্বকাপ সামনে রেখে যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড তথা জামানত নীতিতে বিপদে পড়েছিল বেশ কিছু দেশ। বিশেষ করে যারা টুর্নামেন্ট

2026-05-14T20:05:38+00:00
2026-05-14T20:05:38+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বিশ্বকাপে দর্শকদের জন্য ভিসা জামানত শিথিল করলো ট্রাম্প প্রশাসন
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬, ৮:০৫ পিএম   (ভিজিট : ২১)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

বিশ্বকাপ সামনে রেখে যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড তথা জামানত নীতিতে বিপদে পড়েছিল বেশ কিছু দেশ। বিশেষ করে যারা টুর্নামেন্ট কোয়ালিফাই করেছিল সেসব দেশের দর্শকদের বিশ্বকাপ অনিশ্চিত হয়ে পড়ে। এসব নিয়ে বিতর্ক উঠায় শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রে ভ্রমণকারী ফুটবল সমর্থকদের ১৫ হাজার ডলারের ভিসা জামানত শর্ত শিথিল করেছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। এক্ষেত্রে বৈধ ম্যাচ টিকিট থাকলে নির্ধারিত ৫০টি দেশের সমর্থকদের এই জামানত আর দিতে হবে না।

আর এই ৫০ দেশের মধ্যে রয়েছে আলজেরিয়া, কেপ ভার্দে, আইভরি কোস্ট, সেনেগাল ও তিউনিসিয়া। যারা ইতোমধ্যে বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে। আগামী ১১ জুন থেকে শুরু হতে যাওয়া আসরটি যৌথভাবে আয়োজন করবে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো।

যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী (কনস্যুলার অ্যাফেয়ার্স) মোরা নামদার বিবিসিকে দেওয়া এক বিবৃতিতে বলেছেন, ‘যেসব সমর্থক বিশ্বকাপের টিকিট কিনেছেন, তাদের জন্য আমরা ভিসা বন্ডের শর্ত প্রত্যাহার করছি।’

গত বছর চালু হওয়া এই জামানত নীতির লক্ষ্য ছিল ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও যুক্তরাষ্ট্রে অবৈধভাবে অবস্থান ঠেকানো। মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রকাশিত এক নোটিশে এমনটি বলা হয়েছিল।

বিশ্বকাপে অংশ নেওয়া খেলোয়াড় ও কোচরা আগে থেকেই এই শর্তের বাইরে ছিলেন। তবে টিকিট থাকা সাধারণ দর্শকদের ক্ষেত্রে বুধবার পর্যন্ত সেই ছাড় কার্যকর ছিল না। গত আগস্টে চালু হওয়া ১২ মাসের পরীক্ষামূলক কর্মসূচিটি ছিল ট্রাম্প প্রশাসনের কঠোর অভিবাসন নীতির অংশ।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের ভাষ্য অনুযায়ী, ভিসার মেয়াদোত্তীর্ণ অবস্থান বা যেসব ক্ষেত্রে যাচাই-বাছাই তথ্য অপর্যাপ্ত বলে বিবেচিত হয় সেসব পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছিল। ভ্রমণ শেষে ওই জামানতের অর্থ ফেরত দেওয়ার কথা ছিল।

এক বিবৃতিতে ফিফা জানায়, এই ঘোষণা হোয়াইট হাউজের সঙ্গে চলমান সহযোগিতারই প্রতিফলন, যার লক্ষ্য একটি সফল ও স্মরণীয় বৈশ্বিক আসর উপহার দেওয়া।

তবে ৫০টি দেশের ফুটবল সমর্থকদের জন্য শর্ত শিথিল করা হলেও ইরান ও হাইতির ভ্রমণকারীদের ওপর নিষেধাজ্ঞা বহাল রয়েছে। যদিও বিশ্বকাপ-সংশ্লিষ্ট ভ্রমণের ক্ষেত্রে ওই দুই দেশের খেলোয়াড় ও কোচরা ছাড় পাবেন।






Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy