বিশ্বকাপ ফাইনালে প্রথমবার হাফটাইম শো, কারা থাকছেন?

ক্রীড়া ডেস্ক

খেলাধুলা

২০২৬ বিশ্বকাপ ফুটবলের ফাইনালে প্রথমবারের মতো সুপার বোল আদলে হাফটাইম শো আয়োজন করতে যাচ্ছে ফিফা। বৃহস্পতিবার সংস্থাটি জানিয়েছে,

2026-05-14T20:10:51+00:00
2026-05-14T20:10:51+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বিশ্বকাপ ফাইনালে প্রথমবার হাফটাইম শো, কারা থাকছেন?
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬, ৮:১০ পিএম   (ভিজিট : ২১)
ফুটবল বিশ্বকাপের ট্রফি-ফাইল ছবি
X

ফুটবল বিশ্বকাপের ট্রফি-ফাইল ছবি

২০২৬ বিশ্বকাপ ফুটবলের ফাইনালে প্রথমবারের মতো সুপার বোল আদলে হাফটাইম শো আয়োজন করতে যাচ্ছে ফিফা। বৃহস্পতিবার সংস্থাটি জানিয়েছে, নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে ১৯ জুলাই অনুষ্ঠিতব্য ফাইনালের বিরতিতে পারফর্ম করবেন পপ জগতের বিখ্যাত তারকা ম্যাডোনা, শাকিরা এবং কে-পপ তারকা ব্যান্ড বিটিএস।

বিশ্বকাপ ফাইনালের ইতিহাসে এবারই প্রথম হাফটাইম শো যুক্ত হচ্ছে। পুরো আয়োজনটির দায়িত্বে থাকছেন জনপ্রিয় ব্যান্ড কোল্ডপ্লের তারকা ক্রিস মার্টিন। ৪৮ দল নিয়ে ইতিহাসের সবচেয়ে বড় বিশ্বকাপ শুরু হবে আগামী ১১ জুন। যৌথভাবে আসরটি আয়োজন করবে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো।

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো গত বছরের মার্চে প্রথমবার জানিয়েছিলেন, বিশ্বকাপ ফাইনালে ইতিহাসের প্রথম হাফটাইম শো অনুষ্ঠিত হবে। তবে তখন কারা পারফর্ম করবেন কিংবা শো কতক্ষণ চলবে, সে বিষয়ে কিছু জানাননি তিনি। ইনস্টাগ্রামে ইনফান্তিনো লিখেছেন, ‘এটি বিশ্বকাপের ইতিহাসে স্মরণীয় মুহূর্ত এবং বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়া আসরের উপযুক্ত একটি আয়োজন হতে যাচ্ছে।’

আর এই উদ্যোগ অনেকটা ২০২৪ কোপা আমেরিকার ফাইনালের আদলে হচ্ছে। মায়ামির হার্ড রক স্টেডিয়ামে সেই ম্যাচের বিরতিতে পারফর্ম করেছিলেন কলম্বিয়ান তারকা শাকিরা।

গত বছর মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত ক্লাব বিশ্বকাপের ফাইনালেও হাফটাইম শো হয়েছিল। তখন বিরতির সময় নিয়মিত ১৫ মিনিটের চেয়ে অনেক বেশি দীর্ঘ হয়। ইনফান্তিনো আরও জানান, বিশ্বকাপ ফাইনাল ঘিরে নিউইয়র্কের টাইমস স্কয়ারেও বিশেষ আয়োজন করবে ফিফা।

আর এই হাফটাইম শো দিয়ে ফিফার ‘গ্লোবাল সিটিজেন এডুকেশন ফান্ড’-এর জন্য অর্থও সংগ্রহ করা হবে। এই উদ্যোগের মধ্যে দিয়ে বিশ্বজুড়ে শিশুদের সহায়তায় ১০ কোটি ডলার তোলার লক্ষ্য।








Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy