বিশ্বকাপে নিউজিল্যান্ডের নেতৃত্বে অভিজ্ঞ উড

ক্রীড়া ডেস্ক

খেলাধুলা

দীর্ঘ ১৬ বছরের অপেক্ষা শেষে আবারও বিশ্বকাপের মঞ্চে ফিরছে নিউজিল্যান্ড। ২০২৬ ফিফা বিশ্বকাপকে সামনে রেখে ২৬ সদস্যের চূড়ান্ত

2026-05-14T20:15:08+00:00
2026-05-14T20:15:08+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বিশ্বকাপে নিউজিল্যান্ডের নেতৃত্বে অভিজ্ঞ উড
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬, ৮:১৫ পিএম   (ভিজিট : ৩৯)
ক্রিস উড
X

ক্রিস উড

দীর্ঘ ১৬ বছরের অপেক্ষা শেষে আবারও বিশ্বকাপের মঞ্চে ফিরছে নিউজিল্যান্ড। ২০২৬ ফিফা বিশ্বকাপকে সামনে রেখে ২৬ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে অল হোয়াইটসরা, যেখানে নেতৃত্বের ভার উঠেছে দেশটির সর্বকালের সর্বোচ্চ গোলদাতা ক্রিস উডের কাঁধে।

অকল্যান্ডের এডেন পার্কে বৃহস্পতিবার সকালে নিউজিল্যান্ডের প্রধান কোচ ড্যারেন বেজলি আনুষ্ঠানিকভাবে দল ঘোষণা করেন। ওশেনিয়া অঞ্চলের একমাত্র প্রতিনিধি হিসেবে ২০২৬ বিশ্বকাপে জায়গা করে নেওয়া নিউজিল্যান্ড ২০১০ সালের পর প্রথমবারের মতো ফুটবলের সর্বোচ্চ আসরে খেলবে।

২০১০ বিশ্বকাপে মাত্র ১৮ বছর বয়সে নিউজিল্যান্ড দলে ছিলেন ক্রিস উড। দক্ষিণ আফ্রিকার সেই আসরে তিনি ছিলেন দলের সবচেয়ে কম বয়সী ফুটবলার। সেবার স্লোভাকিয়া, ইতালি ও প্যারাগুয়ের বিপক্ষে তিনটি ড্র করে অপরাজিত থেকেই টুর্নামেন্ট শেষ করেছিল নিউজিল্যান্ড। এখন সেই তরুণ উডই দলের নেতা।
স্টিভ সামনার ও রায়ান নেলসনের পর তৃতীয় অধিনায়ক হিসেবে বিশ্বকাপে নিউজিল্যান্ডকে নেতৃত্ব দেবেন উড। ২০১০ বিশ্বকাপ খেলা আরেক সদস্য টমি স্মিথও জায়গা পেয়েছেন এবারের স্কোয়াডে। অর্থাৎ, ১৬ বছর আগের সেই অভিযানের দুই মুখ আবারও ফিরছেন বিশ্বমঞ্চে।

বর্তমানে নটিংহ্যাম ফরেস্টের হয়ে খেলছেন ক্রিস উড। ইনজুরির কারণে কিছু ম্যাচ মিস করলেও চলতি মৌসুমে ১৯ ম্যাচে ছয় গোল করেছেন তিনি। বিশ্বকাপ বাছাইপর্বে নিউ ক্যালেডোনিয়ার বিপক্ষে ৩-০ গোলের জয়ে যে একাদশ মাঠে নেমেছিল, তাদের সবাইকেই রাখা হয়েছে স্কোয়াডে। সেই ম্যাচে গোল করা মাইকেল বক্সাল, কোস্তা বারবারুসেস ও এলাইজা জাস্টও আছেন দলে।

এবারের স্কোয়াডে বিদেশভিত্তিক খেলোয়াড়ের সংখ্যাও নজর কাড়ছে। ২৬ জনের মধ্যে ১৫ জনই নিউজিল্যান্ড ও এ-লিগের বাইরে বিভিন্ন দেশে খেলেন। ২০১০ বিশ্বকাপ স্কোয়াডে এই সংখ্যা ছিল মাত্র নয়, যা দেশটির ফুটবলের আন্তর্জাতিক বিকাশেরই প্রতিফলন।

২০২৬ বিশ্বকাপে গ্রুপ ‘জি’-তে পড়েছে নিউজিল্যান্ড। ১৬ জুন ইরানের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে তাদের অভিযান। এরপর ২২ জুন মিশরের মুখোমুখি হবে অল হোয়াইটসরা, আর গ্রুপপর্বের শেষ ম্যাচে ২৭ জুন প্রতিপক্ষ বেলজিয়াম।

বিশ্বকাপ চলাকালীন দক্ষিণ ক্যালিফোর্নিয়ার সান ডিয়েগোতে অবস্থান করবে দলটি। টুর্নামেন্ট শুরুর আগে ফ্লোরিডায় হাইতি ও ইংল্যান্ডের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচও খেলবে নিউজিল্যান্ড।

নিউজিল্যান্ডের বিশ্বকাপ স্কোয়াড : গোলরক্ষক: ম্যাক্স ক্রোকম্ব, অ্যালেক্স পলসেন, মাইকেল উড। ডিফেন্ডার: টাইলার বিনডন, মাইকেল বক্সাল, লিবারাতো কাকাচে, ফ্রান্সিস ডি ভ্রিস, ক্যালান এলিয়ট, টিম পেইন, নান্দো পিনাকার, টমি স্মিথ, ফিন সুরম্যান। মিডফিল্ডার: ল্যাকলান বেলিস, জো বেল, ম্যাট গারবেট, বেন ওল্ড, অ্যালেক্স রুফার, সারপ্রিত সিং, মার্কো স্টামেনিচ, রায়ান থমাস। ফরোয়ার্ড: কোস্তা বারবারুসেস, এলাই জাস্ট, ক্যালাম ম্যাককাওয়াট, জেসি র‌্যান্ডাল, বেন ওয়েইন, ক্রিস উড।








Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy