সাদমান-জয়ের আঙুলে চোট, বাংলাদেশ দলের অনুশীলনে জাকির

ক্রীড়া প্রতিবেদক

খেলাধুলা

ড্রেসিং রুম থেকে যথারীতি সবার আগে বের হলেন মুশফিকুর রহিম। মাঠে নেমে ফুটবল নিয়ে কসরত শুরু করলেন। একটু

2026-05-14T20:24:51+00:00
2026-05-14T20:24:51+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সাদমান-জয়ের আঙুলে চোট, বাংলাদেশ দলের অনুশীলনে জাকির
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬, ৮:২৪ পিএম   (ভিজিট : ৫০)
: দুই ওপেনারের চোট শঙ্কায় সিলেটে বাংলাদেশ দলের অনুশীলনে যোগ করা হয়েছে জাকির হাসানকে।
X

: দুই ওপেনারের চোট শঙ্কায় সিলেটে বাংলাদেশ দলের অনুশীলনে যোগ করা হয়েছে জাকির হাসানকে।

ড্রেসিং রুম থেকে যথারীতি সবার আগে বের হলেন মুশফিকুর রহিম। মাঠে নেমে ফুটবল নিয়ে কসরত শুরু করলেন। একটু পরে একে একে মাঠে নামতে শুরু করলেন অন্যরা। গা গরমের সেই পর্বে চমকে উঠতে হলো একজনকে দেখে। জাকির হাসান!

সিলেট টেস্টের বাংলাদেশ স্কোয়াডে নেই জাকির। বুধবারই তিনি ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচ খেলেছেন বিকেএসপিতে। বৃহস্পতিবার তাকে সিলেটে বাংলাদেশ দলের অনুশীলনে দেখতে পাওয়াটা চমকপ্রদই বটে। বাঁহাতি এই ওপেনার দলে অন্তর্ভুক্তির খবর জানানো হয়নি বিসিবির পক্ষ থেকে। 

আনুষ্ঠানিকভাবে এখনও তাকে স্কোয়াডে যোগ করাও হয়নি। প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমনজানালেন, দলের মূল দুই ওপেনারের চোট শঙ্কায় জাকিরকে আপাতত কাভার হিসেবে রাখা হয়েছে। আমাদের দুই ওপেনার সাদমান ও জয়ের আঙুলে চোট আছে। যদিও স্কোয়াডে আরেকজন ওপেনার আছে (তানজিদ হাসান), তবে শেষ পর্যন্ত ওরা দুজনই যদি খেলতে না পারে, তাহলে তো আরেকজন ওপেনারও লাগবে। এজন্যই মূলত জাকিরকে আজকে সকালে পাঠানো হয়েছে।’

তিনি আরও যোগ করেন,‘ আজকে সন্ধ্যা নাগাদ হয়তো জানা যাবে সাদমান ও জয়ের চোট কতটা গুরুতর। ওদের কাউকে যদি না পাই, তাহলে জাকিরকে দলে যোগ করা হবে। ওরা যদি খেলার মতো অবস্থায় থাকে, তাহলে জাকির বাইরে চলে যাবে। জাকির যেহেতু সাদা বলের ক্রিকেট খেলছিল, এজন্য লাল বলে মানিয়ে নিতে একদিন আগে পাঠিয়েছি ামরা। শেষ মুহূর্তে প্রয়োজন পড়লে যেন তৈরি থাকে।’

সাদমান ও জয় চোট পেয়েছেন মিরপুর টেস্টে। দুজনই ফিল্ডিংয়ের সময় আঘাত পেয়েছেন আঙুলে। জয়ের আঙুলের হাড় নড়ে গেছে। সেই চোট নিয়েই অবশ্য বৃহস্পতিবার নেটে ব্যাটিংয়ে নামতে দেখা গেছে তাকে। সাদমানও মাঠে ছিলেন।

সাদমান বা জয়ের কোনো একজন খেলতে না পারলে অবশ্য জাকিরের আগে সুযোগটি পাবেন তানজিদ। সিলেটে টেস্ট অভিষেক হবে আগ্রাসী বাঁহাতির। নিয়মিত দুই ওপেনারের কেউ না থাকলে ফিরতে পারবেন জাকির। বাংলাদেশের হয়ে ১৩টি টেস্ট খেলেছেন জাকির। ২০২২ সালে অভিষেক টেস্টে ভারতের বিপক্ষে সেঞ্চুরি ও পরের দুই টেস্টে ফিফটি করলেও সেই ধারা তিনি ধরে রাখতে পারেননি পরের সময়টায়। সবশেষ তাকে দেখা গেছে ২০২৪ সালের ওয়েস্ট ইন্ডিজ সফরে।

চলতি ঢাকা লিগে গত রোববার ১৩৭ রানের ইনিংস খেলেছেন তিনি।








Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy