যুব দলের মেন্টর হচ্ছেন মাহমুদউল্লাহ

ক্রীড়া ডেস্ক

খেলাধুলা

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেও ব্যাট-প্যাড তুলে রাখেননি মাহমুদউল্লাহ রিয়াদ। খেলছেন ঘরোয়া লিগে। তবে খেলতে খেলতেই চাকরির অফার পেয়েছেন

2026-05-14T20:43:47+00:00
2026-05-14T20:46:29+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
যুব দলের মেন্টর হচ্ছেন মাহমুদউল্লাহ
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬, ৮:৪৩ পিএম  আপডেট: ১৪.০৫.২০২৬ ৮:৪৬ পিএম  (ভিজিট : ৪৮)
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের মেন্টর হচ্ছেন মাহমুদউল্লাহ রিয়াদ-ফাইল ছবি
X

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের মেন্টর হচ্ছেন মাহমুদউল্লাহ রিয়াদ-ফাইল ছবি

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেও ব্যাট-প্যাড তুলে রাখেননি মাহমুদউল্লাহ রিয়াদ। খেলছেন ঘরোয়া লিগে। তবে খেলতে খেলতেই চাকরির অফার পেয়েছেন ৪০ বছর বয়সী অলরাউন্ডার।

অনূর্ধ্ব-১৯ দলের মেন্টর (পরামর্শক) হচ্ছেন মাহমুদউল্লাহ। তার সঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আলোচনা অনেকটাই এগিয়েছে বলে শোনা যাচ্ছে। গুঞ্জন চলছে শুধু আনুষ্ঠানিক ঘোষণাটাই নাকি বাকি।

গুঞ্জন যদি সত্যি হয় তাহলে ২০২৮ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে মেন্টর হিসেবে দেখা যাবে মাহমুদউল্লাহকে। নিজের দীর্ঘ ক্যারিয়ারের অভিজ্ঞতা শেয়ার করবেন জুনিয়রদের সঙ্গে। তাতে কোচিং ক্যারিয়ারের পথচলার প্রথম পদক্ষেপ শুরু হবে বাংলাদেশের হয়ে তিন সংস্করণ মিলিয়ে ৪৩০ ম্যাচ খেলা ব্যাটারের।

কেননা খেলা ছাড়ার পর কোচিং পেশায় যুক্ত হওয়ার ইচ্ছা পোষণ অনেক আগেই করেছেন মাহমুদউল্লাহ। আর সেই লক্ষ্যে বিসিবির তত্ত্বাবধানে ‘লেভেল থ্রি’ কোচিং কোর্সও করেছেন বাংলাদেশের হয়ে ওয়ানডে বিশ্বকাপের প্রথম সেঞ্চুরিয়ান। বর্তমানে প্রাইম ব্যাংকের হয়ে ঢাকা প্রিমিয়ার লিগ খেলছেন তিনি।

খেলা ছাড়ার পর মাহমুদউল্লাহ যে কোচিং পেশায় নাম লেখাতে পারেন, সেই আভাস মিলেছিল কদিন আগেই। বিসিবির তত্ত্বাবধানে ‘লেভেল থ্রি’ কোচিং কোর্স করেছেন তিনি। যুব দলের সঙ্গে তার কাজ অবশ্য সরাসরি কোচিং নয়। তবে যুব দলের ক্রিকেটারদের ক্রিকেট, ব্যক্তিগত জীবন থেকে শুরু করে অনেক কিছু নিবিড়ভাবে শেখানোর দায়িত্ব থাকবে তার।


মাহমুদউল্লাহ এখন প্রাইম ব্যাংকের হয়ে খেলছেন ঢাকা প্রিমিয়ার লিগে। ঢাকা লিগ ও বিপিএলেই তার ক্রিকেটীয় সত্তা টিকে আছে এখন।

৪০ বছর বয়সী অলরাউন্ডার বাংলাদেশের হয়ে খেলেছে ৫০ টেস্ট, ২৩৯ ওয়ানডে ও ১৪১ টি-টোয়েন্টি। দেশকে নেতৃত্ব দিয়েছেন ৬ টেস্ট ও ৪৩ টি-টোয়েন্টিতে।

আগামী যুব বিশ্বকাপ হওয়ার কথা বাংলাদেশেই, ২০২৮ সালে। অনূর্ধ্ব-১৯ দলের কার্যক্রম আবর্তিত হয় মূলত বিশ্বকাপকে ঘিরেই। ২০২০ যুব বিশ্বকাপের চ্যাম্পিয়নরা পরে আর সেই সাফল্যের পুনরাবৃত্তি করতে পারেনি। এ বছরের বিশ্বকাপে তাদের পথচলা শেষ হয় সুপার সিক্সে।
 








Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy