অ্যাস্টন ভিলার বিপক্ষে ফিরছেন সালাহ

ক্রীড়া ডেস্ক

খেলাধুলা

হ্যামস্ট্রিংয়ের চোট কাটিয়ে মাঠে ফিরতে প্রস্তুত মোহাম্মদ সালাহ। ইংলিশ প্রিমিয়ার লিগে অ্যাস্টন ভিলার বিপক্ষে মিশরীয় তারকাকে কিছু সময়

2026-05-14T21:05:51+00:00
2026-05-14T21:05:51+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
অ্যাস্টন ভিলার বিপক্ষে ফিরছেন সালাহ
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬, ৯:০৫ পিএম   (ভিজিট : ২৬)
লিভারপুলে শেষের দুয়ারে মোহাম্মদ সালাহ।
X

লিভারপুলে শেষের দুয়ারে মোহাম্মদ সালাহ।

হ্যামস্ট্রিংয়ের চোট কাটিয়ে মাঠে ফিরতে প্রস্তুত মোহাম্মদ সালাহ। ইংলিশ প্রিমিয়ার লিগে অ্যাস্টন ভিলার বিপক্ষে মিশরীয় তারকাকে কিছু সময় খেলানো হবে বলে জানিয়েছেন লিভারপুলের কোচ আর্না স্লট।

গত মাসে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে ৩-১ গোলের জয়ের ম্যাচে হ্যামস্ট্রিংয়ের চোটে মাঠ ছাড়ার পর থেকে আর খেলেননি সালাহ। ওই ঘটনায় শঙ্কা জেগেছিল, লিভারপুলের জার্সিতে হয়তো আর খেলা হবে না তার। চলতি মৌসুম শেষে অ্যানফিল্ড ছাড়ার ঘোষণা আগেই দিয়ে রেখেছেন তিনি।

তবে লিভারপুল পরে নিশ্চিত করে, সালাহর চোট প্রাথমিকভাবে যতটা গুরুতর মনে হয়েছিল, ততটা নয়। লিগে শুক্রবার ভিলার মাঠে খেলবে লিভারপুল। আগের দিন সংবাদ সম্মেলনে ফ্লট জানালেন, মাঠে ফিরতে প্রস্তুত সালাহ। “মো (সালাহ) আগামীকাল খেলার জন্য প্রস্তুত থাকবে, তবে কয়েক মিনিটের জন্য। আশা করি, সে মাঠে নামতে পারবে।”

দুই রাউন্ড বাকি থাকতে ভিলার সমান ৫৯ পয়েন্ট নিয়ে তালিকার চার নম্বরে আছে লিভারপুল। ভিলা পার্কে জিতলেই আগামী মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগে জায়গা নিশ্চিত করতে পারবে তারা। এর বাইরে ক্লাবটির সমর্থকদের আর তেমন কিছু দেখার নেই। গতবারের লিগ চ্যাম্পিয়নরা এবার কোনো শিরোপা ছাড়াই মৌসুম শেষ করতে যাচ্ছে।








Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy