মেসিদের লিগে প্রথম গোল করে ইতিহাসে ১৬ বছর বয়সি সুলিভান

ক্রীড়া ডেস্ক

খেলাধুলা

মেজর লিগ সকারে (এমএলএস) নতুন ইতিহাস গড়েছেন ফিলাডেলফিয়া ইউনিয়নের তরুণ ফুটবলার ক্যাভান সুলিভান। অরল্যান্ডো সিটি এসসির বিপক্ষে ম্যাচে

2026-05-14T21:14:11+00:00
2026-05-14T21:14:11+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মেসিদের লিগে প্রথম গোল করে ইতিহাসে ১৬ বছর বয়সি সুলিভান
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬, ৯:১৪ পিএম   (ভিজিট : ৩৬)
ফিলাডেলফিয়া ইউনিয়নের তরুণ ফুটবলার ক্যাভান সুলিভান-ফাইল ছবি
X

ফিলাডেলফিয়া ইউনিয়নের তরুণ ফুটবলার ক্যাভান সুলিভান-ফাইল ছবি

মেজর লিগ সকারে (এমএলএস) নতুন ইতিহাস গড়েছেন ফিলাডেলফিয়া ইউনিয়নের তরুণ ফুটবলার ক্যাভান সুলিভান। অরল্যান্ডো সিটি এসসির বিপক্ষে ম্যাচে গোল করে লিগ ইতিহাসের অষ্টম কনিষ্ঠ গোলদাতা হয়েছেন তিনি। বুধবারের ম্যাচে ১৬ বছর ২২৭ দিন বয়সে নিজের প্রথম লিগ গোল করেন ফিলাডেলফিয়ার এই হোমগ্রোন তারকা। 

শুধু গোলই নয়, ম্যাচে একটি অ্যাসিস্টও করেন সুলিভান। এতে এমএলএস ইতিহাসে সবচেয়ে কম বয়সে একই ম্যাচে গোল ও অ্যাসিস্ট করা দ্বিতীয় ফুটবলার হয়ে গেছেন তিনি। আর এই তালিকায় তার ওপরে আছেন কেবল যুক্তরাষ্ট্রের সাবেক তারকা ফ্রেডি অ্যাডু। ১৫ বছর ৩৩৯ দিন বয়সে এই কীর্তি গড়েছিলেন তিনি।
মাত্র ১৪ বছর বয়সে পেশাদার চুক্তি সই করা সুলিভান গত দুই মৌসুমে মাত্র ২২৪ মিনিট খেলার সুযোগ পেলেও, এই মৌসুমে এখন পর্যন্ত ৩৭৭ মিনিট মাঠে থেকেছেন। 

এর আগে কনকাকাফ চ্যাম্পিয়নস কাপে ডিফেন্স ফোর্সের বিপক্ষে জোড়া গোল করে নজর কেড়েছিলেন বাংলাদেশের জার্সিতে খেলা রোনান সুলিভানের ভাই।







Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy