ভিসা নিয়ে সুখবর দিল যুক্তরাষ্ট্র

ক্রীড়া ডেস্ক

খেলাধুলা

বিশ্বকাপ দেখতে যুক্তরাষ্ট্রে যাওয়া ফুটবল সমর্থকদের জন্য বড় স্বস্তির ঘোষণা দিয়েছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। টিকিট থাকা সমর্থকদের জন্য

2026-05-14T21:35:28+00:00
2026-05-14T21:35:28+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ভিসা নিয়ে সুখবর দিল যুক্তরাষ্ট্র
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬, ৯:৩৫ পিএম   (ভিজিট : ১৪৪)
প্রতীকী ছবি
X

প্রতীকী ছবি

বিশ্বকাপ দেখতে যুক্তরাষ্ট্রে যাওয়া ফুটবল সমর্থকদের জন্য বড় স্বস্তির ঘোষণা দিয়েছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। টিকিট থাকা সমর্থকদের জন্য ১৫ হাজার ডলারের ভিসা জামানত শর্ত শিথিল করা হয়েছে।


যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, ৫০টি দেশের নাগরিকদের ক্ষেত্রে এই ছাড় কার্যকর হবে, যদি তারা বৈধ বিশ্বকাপ ম্যাচের টিকিট দেখাতে পারেন। বিশ্বকাপের জন্য যোগ্যতা অর্জন করা দেশগুলোর মধ্যে আলজেরিয়া, কেপ ভার্দে, আইভরি কোস্ট, সেনেগাল ও তিউনিসিয়ার সমর্থকরাও এই সুবিধা পাবেন।

যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী মোরাহ নামদার বলেন, ‘বিশ্বকাপের টিকিট কেনা যোগ্য সমর্থকদের জন্য আমরা ভিসা বন্ড মওকুফ করছি।’ গত বছর চালু হওয়া এই ভিসা বন্ড কর্মসূচির আওতায় নির্দিষ্ট কিছু দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশের সময় ১৫ হাজার ডলার জামানত জমা দিতে হতো।

প্রশাসনের দাবি ছিল, ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও থেকে যাওয়ার প্রবণতা কমাতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছিল।
এর আগে বিশ্বকাপ-সংশ্লিষ্ট খেলোয়াড় ও কোচদের এই শর্ত থেকে অব্যাহতি দেওয়া হলেও সাধারণ সমর্থকরা সেই সুবিধার বাইরে ছিলেন। গত আগস্টে চালু হওয়া ১২ মাসের পরীক্ষামূলক কর্মসূচিটি ট্রাম্প প্রশাসনের কঠোর অভিবাসন নীতির অংশ ছিল।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর বলেছে, যেসব দেশের নাগরিকদের যাচাই-বাছাই প্রক্রিয়া দুর্বল বলে মনে করা হয় বা যাদের ভিসা মেয়াদোত্তীর্ণের ঝুঁকি বেশি, তাদের ক্ষেত্রেই এই বন্ড নীতি কার্যকর করা হয়েছিল। সফর শেষে দেশ ত্যাগ করলে সেই অর্থ ফেরত দেওয়ার কথা ছিল।
এদিকে ফিফা এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। এক বিবৃতিতে ফুটবলের বিশ্ব নিয়ন্ত্রক সংস্থাটি বলেছে, ‘হোয়াইট হাউসের সঙ্গে যৌথভাবে সফল, স্মরণীয় ও রেকর্ড গড়া বিশ্বকাপ আয়োজনের প্রচেষ্টারই অংশ এটি।’

তবে সব দেশের জন্য এই ছাড় কার্যকর হচ্ছে না। ইরান ও হাইতির নাগরিকদের ওপর যুক্তরাষ্ট্রের ভ্রমণ নিষেধাজ্ঞা বহাল থাকছে। যদিও বিশ্বকাপ-সংশ্লিষ্ট খেলোয়াড় ও কোচরা এর বাইরে থাকবেন।
আইভরি কোস্ট ও সেনেগালের নাগরিকদের ক্ষেত্রেও আংশিক ভ্রমণ বিধিনিষেধ বহাল রয়েছে। এ ছাড়া গত বছর যুক্তরাষ্ট্র সরকার ঘোষণা দেয়, অনেক দেশের পর্যটকদের প্রবেশের শর্ত হিসেবে পাঁচ বছরের সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্যও জমা দিতে হতে পারে।

মানবাধিকার সংগঠনগুলো সতর্ক করে বলেছে, এসব নীতির কারণে বিশ্বকাপ উপলক্ষে যুক্তরাষ্ট্রে যাওয়া ভক্তদের বাড়তি নজরদারি, জিজ্ঞাসাবাদ, এমনকি প্রবেশে বাধার ঝুঁকিও থাকতে পারে।






Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy