শনিবারের সরকারি ছুটি বাতিল

অনলাইন ডেস্ক

জাতীয়

ঈদের ছুটির আগে আগামী ২৩ মে শনিবার সরকারি অফিস খোলা থাকার কথা জানিয়ে প্রজ্ঞাপন দিয়েছে সরকার।

2026-05-15T08:38:30+00:00
2026-05-15T08:38:30+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
শনিবারের সরকারি ছুটি বাতিল
অনলাইন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৫ মে, ২০২৬, ৮:৩৮ এএম   (ভিজিট : ২৭৫৩)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

ঈদের ছুটির আগে আগামী ২৩ মে শনিবার সরকারি অফিস খোলা থাকার কথা জানিয়ে প্রজ্ঞাপন দিয়েছে সরকার। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আগামী ২৫ থেকে ৩১ মে পর্যন্ত টানা ৭ দিনের সাধারণ ছুটির সিদ্ধান্ত আগেই জানিয়েছে মন্ত্রিসভা।

বৃহস্পতিবার (১৪ মে) জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়, ঈদুল আজহা উপলক্ষে দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস আগামী ২৫ মে সোমবার থেকে ৩১ মে রোববার পর্যন্ত বন্ধ থাকবে।

তবে, ঈদের ছুটির আগে ২৩ মে শনিবার ও ২৪ মে রোববার অফিস খোলা থাকবে। এদিকে, ঈদের ছুটির সময়জরুরি সেবা যেমন—বিদ্যুৎ, পানি, গ্যাস, ফায়ার সার্ভিস, বন্দর কার্যক্রম, পরিচ্ছন্নতা, টেলিফোন ও ইন্টারনেট এবং ডাক এই ছুটির আওতামুক্ত থাকবে।

এছাড়া, হাসপাতাল ও জরুরি সেবা সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী এবং ওষুধ ও চিকিৎসাসামগ্রী পরিবহনকারী যানবাহনগুলোও ছুটির বাইরে থাকবে।

ব্যাংকিং কার্যক্রম চালু রাখার বিষয়ে বাংলাদেশ ব্যাংক ও আদালতের কার্যক্রমের বিষয়ে সুপ্রিম কোর্ট প্রয়োজনীয় নির্দেশনা দেবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।




  বিষয়:   ঈদ  ছুটি  শনিবার 



Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy