ছুটির দিন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট, ভোগান্তিতে যাত্রীরা

অনলাইন ডেস্ক

জাতীয়

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া অংশে আজ শুক্রবার (১৫ মে) ভোর থেকে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। দাউদকান্দি সেতুর ওপর দুটি কাভার্ড ভ্যান উল্টে যাওয়ায় এই পরিস্থিতির সৃষ্টি হয়।

2026-05-15T10:57:44+00:00
2026-05-15T10:57:44+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ছুটির দিন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট, ভোগান্তিতে যাত্রীরা
অনলাইন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৫ মে, ২০২৬, ১০:৫৭ এএম   (ভিজিট : ৫৯)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া অংশে আজ শুক্রবার (১৫ মে) ভোর থেকে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। দাউদকান্দি সেতুর ওপর দুটি কাভার্ড ভ্যান উল্টে যাওয়ায় এই পরিস্থিতির সৃষ্টি হয়। 

এতে মহাসড়কের প্রায় ১৩ কিলোমিটার এলাকা জুড়ে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়েছে, যার ফলে চরম ভোগান্তিতে পড়েছেন সাপ্তাহিক ছুটির দিনে যাতায়াত করা যাত্রীরা।

হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার ভোরে দাউদকান্দি সেতুর মাঝখানে নিয়ন্ত্রণ হারিয়ে দুটি কাভার্ড ভ্যান উল্টে যায়। এতে মহাসড়কের কুমিল্লামুখী লেনে যান চলাচল স্থবির হয়ে পড়ে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যানজটের ব্যাপ্তি গজারিয়া অংশের মেঘনা সেতু পর্যন্ত বিস্তৃত হয়।

সরেজমিনে দেখা গেছে, দীর্ঘ সময় যানজটে আটকে থাকায় গরমে অতিষ্ঠ হয়ে উঠেছেন বাসের যাত্রী ও চালকেরা। বিশেষ করে নারী ও শিশুদের বিড়ম্বনা ছিল চরমে। একজন ট্রাকচালক জানান, মেঘনা সেতু থেকে ভাটেরচর পর্যন্ত মাত্র কয়েক কিলোমিটার পথ পাড়ি দিতে তাঁর সময় লেগেছে তিন ঘণ্টার বেশি। একই অভিজ্ঞতার কথা জানিয়েছেন যাত্রীবাহী বাসের চালকেরাও।

গজারিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ বলেন, “রাতে সেতুর ওপর কাভার্ড ভ্যান দুটি উল্টে যাওয়ার পর থেকেই যানজটের সূত্রপাত হয়। দুর্ঘটনাকবলিত যান দুটি সরিয়ে নেওয়ার কাজ চলছে। পুলিশ সদস্যরা সড়কে তৎপর রয়েছেন। আশা করছি, দ্রুতই যান চলাচল স্বাভাবিক হয়ে আসবে।”

সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় মহাসড়কে যানবাহনের বাড়তি চাপ থাকায় যানজট নিরসনে কিছুটা বেগ পেতে হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। তবে দুপুর নাগাদ পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হওয়ার সম্ভাবনা রয়েছে।




  বিষয়:   ঢাকা  চট্টগ্রাম  যানজট 



Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy