পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলায় ৯ সেনাসদস্য নিহত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ৯ সেনাসদস্য নিহত হয়েছেন। দেশটির নিষিদ্ধ জঙ্গিগোষ্ঠী তেহরিক-ই-তালেবান পাকিস্তান

2026-05-15T15:45:51+00:00
2026-05-15T21:59:19+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলায় ৯ সেনাসদস্য নিহত
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৫ মে, ২০২৬, ৩:৪৫ পিএম  আপডেট: ১৫.০৫.২০২৬ ৯:৫৯ পিএম  (ভিজিট : ৬০)
পাকিস্তানে আত্মঘাতী হামলা
X

পাকিস্তানে আত্মঘাতী হামলা

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ৯ সেনাসদস্য নিহত হয়েছেন। দেশটির নিষিদ্ধ জঙ্গিগোষ্ঠী তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) এ হামলার দায় স্বীকার করেছে।

আজ বৃহস্পতিবার (১৫ মে) মেহের নিউজ এজেন্সির প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়, প্রদেশটির বাজাউর জেলায় সেনাসদস্যদের একটি সমাবেশকে লক্ষ্য করে এ হামলা চালানো হয়। আফগানিস্তান সীমান্তঘেঁষা উপজাতীয় এলাকা বাজৌর দীর্ঘদিন ধরেই জঙ্গি তৎপরতার জন্য পরিচিত।

আফগানিস্তান সীমান্তবর্তী বাজৌর জেলায় একটি স্কাউট ক্যাম্পে বিস্ফোরকবোঝাই একটি গাড়ি প্রবেশের চেষ্টা করলে এই হামলাটি সংঘটিত হয়। এই ঘটনায় আরও অন্তত ৩৫ জন নিরাপত্তাকর্মী গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে, যাদের উদ্ধার করে দ্রুত স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানায়, হামলাকারীরা বিস্ফোরকভর্তি যানবাহন নিয়ে জোরপূর্বক স্কাউট ক্যাম্পের ভেতরে ঢুকে পড়ার চেষ্টা করেছিল। সেই সময় শক্তিশালী বিস্ফোরণে ক্যাম্পের প্রধান ফটক এবং আশপাশের দেয়াল মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। 

হামলার তীব্রতা এতটাই বেশি ছিল যে ঘটনাস্থলেই ৯ জন নিরাপত্তাকর্মী প্রাণ হারান এবং আশপাশে থাকা এক বেসামরিক নাগরিকও বিস্ফোরণের কবলে পড়ে নিহত হন। বিস্ফোরণের পর পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং নিরাপত্তা বাহিনী দ্রুত পুরো এলাকাটি ঘিরে ফেলে তল্লাশি অভিযান শুরু করে।

প্রতিবেদন অনুযায়ী, আত্মঘাতী হামলাকারী সেনাসদস্যদের ভিড়ের মধ্যে বিস্ফোরণ ঘটায়। এতে ঘটনাস্থলেই অন্তত ৯ জন নিহত হন। হামলার পর টিটিপি এক বিবৃতিতে দায় স্বীকার করে।







Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy