সাবিনাদের নতুন করে পথচলা শুরু

ক্রীড়া প্রতিবেদক

খেলাধুলা

২০১৮ সালে মেয়েদের এএফসি চ্যাম্পিয়নশিপ দিয়ে বাংলাদেশের ফুটসালে পথচলা শুরু হয়। এরপর গত জানুয়ারিতে প্রথমবারের মতো সাফ নারী

2026-05-15T20:01:36+00:00
2026-05-15T20:01:36+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সাবিনাদের নতুন করে পথচলা শুরু
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১৫ মে, ২০২৬, ৮:০১ পিএম   (ভিজিট : ৭৭)
নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুন
X

নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুন

২০১৮ সালে মেয়েদের এএফসি চ্যাম্পিয়নশিপ দিয়ে বাংলাদেশের ফুটসালে পথচলা শুরু হয়। এরপর গত জানুয়ারিতে প্রথমবারের মতো সাফ নারী ফুটসালে অংশ নিয়ে শিরোপা জেতেন সাবিনা খাতুন-মাসুরারা। একই সময়ে ছেলেদের বিভাগে সাত দলের মধ্যে পঞ্চম হয়েছিল বাংলাদেশ। আর সেই ধারাবাহিকতাতেই এবার সাবিনাদের নিয়ে প্রথমবারের মতো শুরু হয়েছে দেশের ঘরোয়া ফুটসাল লিগ।

ছেলে ও মেয়ে-উভয় বিভাগেই অংশ নিচ্ছে ১১টি করে দল। শুক্রবার উদ্বোধনী দিনে মেয়েদের প্রথম ম্যাচটি ড্র হয়েছে। আর ছেলেদের বিভাগের প্রথম ম্যাচে জয় পেয়েছে জেনন এফসি। মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে মেয়েদের আসরে সেনাবাহিনী ও বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপির মধ্যকার ছয় গোলের ম্যাচটি ৩-৩ ড্র হয়।

দুইবার এগিয়েও শেষ পর্যন্ত জয় পায়নি বিকেএসপি। ম্যাচের দ্বিতীয় মিনিটে রুনার গোলে এগিয়ে যায় তারা। তবে পরের মিনিটেই নওশন জাহান সমতা ফেরান। এরপর ১৪ মিনিটে আবারও বিকেএসপিকে এগিয়ে নেন রুনা, আর ২২ মিনিটে ব্যবধান বাড়ান মনি। কিন্তু হাল ছাড়েনি সেনাবাহিনী। ২৪ মিনিটে ইতি আক্তার একটি গোল শোধ দেন, এরপর ৩৩ মিনিটে মিতুর গোলে সমতায় ফেরে দলটি।

ছেলেদের প্রথম ম্যাচে ঢাকা অ্যাথলেটিক ক্লাবকে ৩-২ গোলে হারিয়েছে জেনন এফসি। জয়ী দলের রিয়াজ দুটি একং সজল একটি গোল করেন। ঢাকার দুই গোল করেন আব্দুল্লাহ।

ছেলে ও মেয়েদের লিগে অংশ নেওয়া ১১ দল-বাংলাদেশ সেনাবাহিনী, আনসার, বিকেএসপি, চাঁদপুর জেলা, ঢাকা অ্যাথলেটিক, ফকির এফসি, আইএম টেন, স্পোর্টস ফিল্ড লজিস্টিকস, টেকভিল ফুটসাল ক্লাব, ওয়ারিয়র স্পোর্টস একাডেমি ও জেনন এফসি।








Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy