প্রকাশ: শুক্রবার, ১৫ মে, ২০২৬, ৮:০৪ পিএম (ভিজিট : ২৭)

X
সংগৃহীত ছবি
বাংলাদেশ ফুটবল লিগে শুক্রবার বসুন্ধরা কিংস মুখোমুখি হতে যাচ্ছে আবাহনী লিমিটেডের। কুমিল্লা শহীদ ধীরেন্দ্র নাথ দত্ত স্টেডিয়ামে ম্যাচটি জিতলেই শিরোপা নিশ্চিত হবে রাকিব-ফাহিমদের।
ম্যাচের আগে কিংসের অধিনায়ক তপু বর্মণ বলেছেন, ‘‘আসলে ভাবনা তো ‘ডু অর ডাই’। আমরা জেতার জন্যই খেলবো। আমাদের পসিবিলিটি দুই দিকেই আছে। প্রথমত আমরা যদি কালকে জয়ী হই তাহলে কালকেই মনে হয় ঘোষিত হয়ে যাবে চ্যাম্পিয়ন। আর সেকেন্ড হলো যদি আমরা কালকে ড্র করি তারপরও আমরা ওদের থেকে এক পয়েন্ট আগায় থাকবো। তো এইটা আমাদের অ্যাডভান্টেজ।’’
জয় ছাড়া বিকল্প দেখছেন না এই ডিফেন্ডার। তাঁর ভাষ্যে, ‘আসলে কাল (আজ) আমরা ম্যাচটা জয়ের জন্যই মাঠে নামবো এবং আমরা সবাই প্রস্তুত। জানি যে একটা ফাইট ম্যাচ হবে। আবাহনী স্পেশালি সেকেন্ড লেগে খুব ভালো করছে এবং ভালো পারফরম্যান্স করছে। তাদের কনফিডেন্স লেভেলটা অনেক হাই। কিন্তু আমরাও এই সেকেন্ড লিগে এসে খুব ভালো করেছি, একটা ম্যাচেও হারিনি।’
ম্যাচটিতে আবাহনীও জিততে পারে। এমন ইঙ্গিত দিয়ে তপুর কথা, ‘সেই ক্ষেত্রে বলবো যে আসলে ম্যাচ তো অনেক ফিফটি ফিফটি ম্যাচ, এইটা সবাই আপনারা জানেন। তো আমরা চাই কালকেই জয়লাভ করে মানে লিগ টেবিলে প্রথম হয়ে লিগ চ্যাম্পিয়ন হইতে।’