বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণা করেছে সুইডেন

ক্রীড়া ডেস্ক

খেলাধুলা

লিভারপুল ফরোয়ার্ড আলেক্সান্দার ইসাক ও আর্সেনাল স্ট্রাইকার ভিক্টর গায়োকেরেসকে নিয়ে ২৬ সদস্যের বিশ্বকাপ দল ঘোষণা করেছেন সুইডেনের কোচ

2026-05-15T20:37:15+00:00
2026-05-15T20:37:15+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণা করেছে সুইডেন
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৫ মে, ২০২৬, ৮:৩৭ পিএম   (ভিজিট : ২৭)
সুইডেন জাতীয় ফুটবল-ফাইল ছবি
X

সুইডেন জাতীয় ফুটবল-ফাইল ছবি

লিভারপুল ফরোয়ার্ড আলেক্সান্দার ইসাক ও আর্সেনাল স্ট্রাইকার ভিক্টর গায়োকেরেসকে নিয়ে ২৬ সদস্যের বিশ্বকাপ দল ঘোষণা করেছেন সুইডেনের কোচ গ্র্যাহাম পটার। তবে এই দল থেকে বাদ পড়েছেন টটেনহ্যামের তারকা ফরোয়ার্ড ডেয়ান কুলুসেভস্কি। 

লিভারপুলে এবারের মৌসুমটা মোটেই ভাল কাটেনি ইনজুরি আক্রান্ত ইসাকের। গত গ্রীষ্মে নিউক্যাসল থেকে এ্যানফিল্ডে আসার পর এবারের লিগে মাত্র ৮ ম্যাচে মূল দলে খেলেছেন তিনি। ইসাক ও গায়োকেরেস ছাড়াও আরও ৯জন ব্রিটিশ ভিত্তিক খেলোয়াড় এবারের বিশ্বকাপ দলে সুযোগ পেয়েছেন। 

স্টকহোমে এক সংবাদ সম্মেলনে পটার বলেন, ‘কেউ যদি দীর্ঘদিন ইনজুরি থাকে তবে তার সরাসরি ফিরে আসাটা মোটেই সহজ হয়না। বেশ কিছু জটিলতা সেখানে থেকেই যায়। আমাদের চ্যালেঞ্জ ছিল এ্যালেক্স যেন মৌসুমের সেরা মুহূর্তটা ফিরে পায়। একইসাথে সেরা ফর্মে থাকে। কারন সে একজন বিশ্বমানের খেলোয়াড়।’

২০২৫ সালে মে মাসে হাঁটুর ইনজুরির পর থেকে মাঠের বাইরে রয়েছে ২৬ বছর বয়সি কুলুসেভস্কি। পটার বলেন, ‘তার বিষয়ে সিদ্ধান্ত নেয়াটা অত্যন্ত কঠিন ছিল। বিশেষ করে গত এক বছরে পুনর্বাসনে থাকার পর তার মত খেলোয়াড়ের জন্য বিশ্বকাপে খেলতে না পারাটা দারুন কঠিন।’

এফসি ডালাসের জোহানসন, সেল্টা ডি ভিগোর উইলিয়ট সুয়েডবার্গ ও বার্সেলোনা উইঙ্গার রুনি বার্ডজিও দল থেকে বাদ পড়েছেন। এদের মধ্যে প্রাক-টুর্ণামেন্ট প্রীতি ম্যাচগুলোর জন্য রিজার্ভ হিসেবে দলে আছেন জোহানসন। 

নেশন্স লিগ গ্রুপে শীর্ষ দল হিসেবে প্লেÑঅফ খেলার সুযোগ পায় সুইডেন। প্লেঅফে ইউক্রেন ও পোল্যান্ডকে হারিয়ে সুইডেন বিশ্বকাপের টিকিট পায়। বাছাইপর্বে কোন ম্যাচে জয়ী হতে না পারা সুইডেন মাত্র ২ পয়েন্ট অর্জন করেছিল।

মার্চে পোল্যান্ডের বিপক্ষে প্লে-অফে শেষ মুহূর্তে গায়োকেরেসের গোলে সুইডেন ২০১৮ সালের পর প্রথমবারের মত বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করে। 

আগামী ১ জুন নরওয়ে ও ৪ জুন গ্রীসের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে সুইডেন। এরপর টেক্সাসের ফ্রিসকোতে বিশ্বকাপ বেস ক্যাম্পে যোগ দিবে পটার বাহিনী। ১৪ জুন মেক্সিকোর মন্টিয়ারিতে তিউনিশিয়ার বিপক্ষে গ্রুপ-এফ’র প্রথম ম্যাচে মুখোমুখি হবে সুইডেন। এরপর ২০ জুন হিউস্টোনে নেদারল্যান্ডস ও ২৫ জুন টেক্সাসে জাপানের বিপক্ষে মাঠে নামবে। 

সুইডেন স্কোয়াড :গোলরক্ষক : ভিক্টর জোয়ানসন, ক্রিস্টোফার নর্ডফেল্ডেট, জ্যাকব উইডেল জেটারস্ট্রম। ডিফেন্ডার : হামার ইকডাল, গ্যাব্রিয়েল গুডমান্ডসন, ইসাক হেইন, এমিল হম, গুস্তাফ লেজারবিয়েকে, ভিক্টর। লিন্ডেলফ, এরিক স্মিথ, কার্ল স্টারফেল্ট, এলিয়ট স্ট্রাউড, ড্যানিয়েল সেভেনসন। মিডফিল্ডার : তাহা বালি, ইয়াসিন আয়ারি, লুকাস বার্গভল, জাসপার কার্লস্ট্রম, কেন সেমা, মাটিয়াস সাভানবার্গ, বেসফোর্ট জেনেলি। ফরোয়ার্ড : আলেক্সান্দার বার্নহার্ডসন, এন্থনি এলানগা, ভিক্টর গায়োকেরেস, আলেক্সান্দার ইসাক, গুস্তাফ নিলসন, বেঞ্জামিন নাইগ্রেন।








Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy