অপ্রতিরোধ্য সিনার ভাঙলেন জোকোভিচের রেকর্ড

ক্রীড়া ডেস্ক

খেলাধুলা

কোর্টে দুর্দান্ত সময় কাটছে ইয়ানিক সিনারের। সেই পথচলায় এবার দারুণ এক রেকর্ড গড়েছেন তিনি। এটিপি মাস্টার্স-১০০০ টুর্নামেন্টে নোভাক

2026-05-15T20:40:23+00:00
2026-05-15T20:40:23+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
অপ্রতিরোধ্য সিনার ভাঙলেন জোকোভিচের রেকর্ড
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৫ মে, ২০২৬, ৮:৪০ পিএম   (ভিজিট : ২৮)
: ইয়ানিক সিনার।
X

: ইয়ানিক সিনার।

কোর্টে দুর্দান্ত সময় কাটছে ইয়ানিক সিনারের। সেই পথচলায় এবার দারুণ এক রেকর্ড গড়েছেন তিনি। এটিপি মাস্টার্স-১০০০ টুর্নামেন্টে নোভাক জোকোভিচের টানা জয়ের আগের রেকর্ড ভেঙে দিয়েছেন এই ইতালিয়ান। দেশের মাটিতে ইতালিয়ান ওপেনে বৃহস্পতিবার রেকর্ডটি গড়েন সিনার। রুশ খেলোয়াড় আন্দ্রি রুভলেভকে ৬-২, ৬-৪ গেমে উড়িয়ে সেমিফাইনালে ওঠেন তিনি।

এটিপি মাস্টার্স-১০০০ এ এটা তার টানা ৩২তম জয়। জোকোভিচ টানা ৩১ জয়ের আগের রেকর্ডটি গড়েছিলেন ২০১১ সালে। আরেকবার টানা ৩০ জয় নিয়ে তালিকায় তৃতীয় স্থানেও রেকর্ড ২৪টি গ্র্যান্ড স্ল্যাম জয়ী তারকা। আরেকটি রেকর্ডে জোকোভিচকে ছোঁয়ার পথে এগিয়ে চলেছেন সিনার। টেনিসে গ্র্যান্ড স্ল্যামের পর, এই মাস্টার্স টুর্নামেন্ট দ্বিতীয় সর্বোচ্চ পর্যায়- এর ৯টি প্রতিযোগিতাই জয়ের কীর্তি আছে কেবল সার্ব তারকার।

২৪ বছর বয়সেই আটটি জিতে ফেলেছেন সিনার। শুক্রবার ফাইনালে জিতলেই জোকোভিচের পাশে বসবেন তিনি। কোনো মৌসুমে প্রথম পাঁচটি মাস্টার্স-১০০০ টুর্নামেন্টে সেমিফাইনালে খেলার কীর্তি এতদিন ছিল স্প্যানিশ গ্রেট রাফায়েল নাদালের। এখন তার পাশে বসলেন সিনার।
আগামী ২৪ মে শুরু হবে ফরাসি ওপেন। এই শিরোপা এখনও জিততে পারেননি চারটি গ্র্যান্ড স্ল্যাম জয়ী সিনার। এটা জিততে পারলেই তার ক্যারিয়ার গ্র্যান্ড স্ল্যাম পূর্ণ হবে।







Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy