গলফ জায়ান্টসে ট্রটের জায়গায় হেলমট

ক্রীড়া ডেস্ক

খেলাধুলা

আইএলটি-টোয়েন্টির এবারের আসরের জন্য নতুন প্রধান কোচ নিয়োগ দিয়েছে গলফ জায়ান্টস। বাংলাদেশের ক্রিকেটে কাজ করা যাওয়া অস্ট্রেলিয়ান কোচ

2026-05-15T20:44:07+00:00
2026-05-15T20:44:07+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
গলফ জায়ান্টসে ট্রটের জায়গায় হেলমট
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৫ মে, ২০২৬, ৮:৪৪ পিএম   (ভিজিট : ২২)
সাইমন হেলমট।
X

সাইমন হেলমট।

আইএলটি-টোয়েন্টির এবারের আসরের জন্য নতুন প্রধান কোচ নিয়োগ দিয়েছে গলফ জায়ান্টস। বাংলাদেশের ক্রিকেটে কাজ করা যাওয়া অস্ট্রেলিয়ান কোচ সাইমন হেলমটকে দায়িত্বটি দিয়েছে তারা।

গালফ জায়ান্টসে স্রেফ এক মৌসুম প্রধান কোচের দায়িত্ব পালন করা জোনাথন ট্রটের স্থলাভিষিক্ত হলেন ৫৪ বছর বয়সি হেলমট। তাকে নিযুক্ত করার কথা শুক্রবার জানিয়েছেন ফ্র্যাঞ্চাইজিটি।

গত মাসে মেলবোর্ন রেনেগেডস ঘোষণা করেছিল, চুক্তির আরও দুই বছর বাকি থাকলেও তাদের উইমেন’স বিগ ব্যাশের দলের প্রধান কোচের পদ থেকে সরে দাঁড়াচ্ছেন হেলমট। তখন বলা হয়েছিল, ‘নতুন কোনো সুযোগের খোঁজে’ তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। এখন জানা গেল যে, সেটি আইএলটি ২০।

২০২৩ সালে আইএলটি২০’র উদ্বোধনী আসরে অ্যান্ডি ফ্লাওয়ারের কোচিংয়ে চ্যাম্পিয়ন হয় গালফ জায়ান্টস। গত মৌসুমে ফ্লাওয়ারের পরিবর্তে ট্রট কোচের দায়িত্ব নেন। কিন্তু দলকে কাঙ্ক্ষিত সাফল্য এনে দিতে পারেননি তিনি। তার কোচিংয়ে পঞ্চম স্থানে থেকে আসর শেষ করে ফ্র্যাঞ্চাইজিটি। ফলে এক মৌসুম পরই ট্রটকে সরিয়ে হেলমোটকে দায়িত্ব দিল ফ্র্যাঞ্চাইজিটি।

হেলমট এখন সানরাইজার্স হায়দরাবাদের সহকারি কোচ হিসেবে ভারতে আছেন। আহমেদাবাদে গালফ জায়ান্টসের মালিকপক্ষের সাথে সাক্ষাৎ করেন তিনি। বছর দশেক আগে বাংলাদেশ হাই-পারফরম্যান্স স্কোয়াডের কোচের দায়িত্ব নেন হেলমট। দীর্ঘদিন সেখানে কাজ করা এই কোচ বিপিএল, আইপিএল, বিগ ব্যাশসহ বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজি লিগগুলোয় কাজ করেন নিয়মিতই। এছাড়া পাকিস্তানের হাই-পারফরম্যান্স কোচও ছিলেন তিনি।

আইএলটি২০’র পঞ্চম আসর শুরু হবে আগামী ২২ নভেম্বর। প্রায় এক মাসের এই টুর্নামেন্টের পর্দা নামবে ২০ ডিসেম্বর। খেলোয়াড়দের নিলাম আগামী অক্টোবরের শুরুতে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।






Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy