পিসিবির কেন্দ্রীয় চুক্তিতে বড় পরিবর্তন, ছিটকে যেতে পারেন যারা

ক্রীড়া ডেস্ক

খেলাধুলা

আগামী ১ জুলাই থেকে শুরু হওয়া নতুন কেন্দ্রীয় চুক্তির মেয়াদ সামনে রেখে বড় ধরনের পরিবর্তনের পথে হাঁটছে পাকিস্তান

2026-05-15T20:47:21+00:00
2026-05-15T20:47:21+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
পিসিবির কেন্দ্রীয় চুক্তিতে বড় পরিবর্তন, ছিটকে যেতে পারেন যারা
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৫ মে, ২০২৬, ৮:৪৭ পিএম   (ভিজিট : ২৩)
পাকিস্তান ক্রিকেট বোর্ডের লোগো-ফাইল ছবি
X

পাকিস্তান ক্রিকেট বোর্ডের লোগো-ফাইল ছবি

আগামী ১ জুলাই থেকে শুরু হওয়া নতুন কেন্দ্রীয় চুক্তির মেয়াদ সামনে রেখে বড় ধরনের পরিবর্তনের পথে হাঁটছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। পাকিস্তানি সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, এবার ক্রিকেটারদের সাম্প্রতিক পারফরম্যান্স ও ফিটনেসকে প্রধান বিবেচনায় রেখে নতুন চুক্তির তালিকা তৈরি করা হচ্ছে। ফলে অনেকের ক্যাটাগরিতে পরিবর্তন আসতে পারে।

বর্তমান কেন্দ্রীয় চুক্তির আর্থিক কাঠামোর মেয়াদ শেষ হচ্ছে আগামী ৩০ জুন। ২০২৩ সালে সাবেক চেয়ারম্যান জাকা আশরাফের সময় চালু হওয়া তিন বছর মেয়াদি এই মডেল এতদিন বহাল ছিল। তবে বর্তমান চেয়ারম্যান মহসিন নাকভি নতুন চুক্তিতে আর্থিক কাঠামোতে বড় ধরনের পরিবর্তনের সিদ্ধান্ত নিতে পারেন বলে জানা গেছে।

খবরে বলা হয়েছে, কয়েকজন অভিজ্ঞ ক্রিকেটারের কেন্দ্রীয় চুক্তি হারানোর আশঙ্কা রয়েছে। তালিকায় আছেন মোহাম্মদ নাওয়াজ, আবদুল্লাহ শফিক, ফাহিম আশরাফ, হোসেন তালাত ও খুশদিল শাহ। বোর্ডের অভ্যন্তরীণ আলোচনায় তাদের সাম্প্রতিক পারফরম্যান্স নিয়ে অসন্তোষ প্রকাশ করা হয়েছে, ফলে নতুন চুক্তিতে তাদের থাকা অনিশ্চিত হয়ে পড়েছে।

গত মৌসুমে কেন্দ্রীয় চুক্তিতে মোট ৩০ জন ক্রিকেটার ছিলেন। তবে প্রথমবারের মতো ‘ক্যাটাগরি এ’-তে কাউকে রাখা হয়নি। এবার ঘরোয়া ক্রিকেটে ভালো করা তরুণদের সুযোগ দেওয়ার পরিকল্পনা করছে পিসিবি। বিশেষ করে আজান আওয়াইস ও আবদুল্লাহ ফজল নতুন চুক্তিতে জায়গা পাওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন। পাশাপাশি বর্তমান অনেক ক্রিকেটারের পদোন্নতি কিংবা অবনমনও হতে পারে।

বিশ্লেষকদের ধারণা, পিসিবির এই কঠোর অবস্থান পাকিস্তান ক্রিকেটে আরও শৃঙ্খলা ও পেশাদারিত্ব আনতে সহায়ক হবে।








Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy