ফুটসাল লিগ শুরু : মেহেনুরদের ড্রয়ের পর জেনন এফসির জয়

ক্রীড়া প্রতিবেদক

খেলাধুলা

ওমেন্স সাফ ফুটসালে বাংলাদেশ চ্যাম্পিয়ন হওয়ার পর খেলাটি নিয়ে যে উন্মাদনা তৈরি হয়েছিল, তা এবার মাঠে গড়াল। ছেলে

2026-05-15T21:11:17+00:00
2026-05-15T21:11:17+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ফুটসাল লিগ শুরু : মেহেনুরদের ড্রয়ের পর জেনন এফসির জয়
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১৫ মে, ২০২৬, ৯:১১ পিএম   (ভিজিট : ২২)
সেনাবাহিনী ও বিকেএসপির ম্যাচ দিয়ে ফুটসাল লিগের যাত্রা শুরু হলো বাংলাদেশে- বাফুফে
X

সেনাবাহিনী ও বিকেএসপির ম্যাচ দিয়ে ফুটসাল লিগের যাত্রা শুরু হলো বাংলাদেশে- বাফুফে

ওমেন্স সাফ ফুটসালে বাংলাদেশ চ্যাম্পিয়ন হওয়ার পর খেলাটি নিয়ে যে উন্মাদনা তৈরি হয়েছিল, তা এবার মাঠে গড়াল। ছেলে ও মেয়ে- উভয় লিগ বৃহস্পতিবার শুরু হলো ১১টি করে দল নিয়ে। উদ্বোধনী দিনে মেয়েদের প্রথম ম্যাচটি হয়েছে ড্র। ছেলেদের প্রথম ম্যাচে জিতেছে জেনন এফসি।

মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে মেয়েদের আসরে সেনাবাহিনী ও বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপির মধ্যকার ছয় গোলের ম্যাচটি ৩-৩ ড্র হয়।

দুইবার এগিয়েও জিততে পারেনি বিকেএসপি। দ্বিতীয় মিনিটে রুনা দলকে এগিয়ে নেওয়ার পরের মিনিটে নওশন জাহান সমতা ফেরান। চতুর্দশ মিনিটে রুনা ফের বিকেএসপিকে এগিয়ে নেওয়ার পর, ২২তম মিনিটে ব্যবধান আরও বাড়ান মনি। এরপর, ২৪তম মিনিটে ইতি আক্তারের গোলে ঘুরে দাঁড়ানো সেনাবাহিনীকে ৩৩তম মিনিটে সমতায় ফেরান মিতু।

ছেলেদের প্রথম ম্যাচে ঢাকা অ্যাথলেটিক ক্লাবকে ৩-২ গোলে হারিয়েছে জেনন এফসি। জয়ী দলের রিয়াজ দুটি একং সজল একটি গোল করেন। ঢাকার দুই গোল করেন আব্দুল্লাহ।

ছেলে ও মেয়েদের লিগে অংশ নেওয়া ১১ দল-বাংলাদেশ সেনাবাহিনী, আনসার, বিকেএসপি, চাঁদপুর জেলা, ঢাকা অ্যাথলেটিক, ফকির এফসি, আইএম টেন, স্পোর্টস ফিল্ড লজিস্টিকস, টেকভিল ফুটসাল ক্লাব, ওয়ারিয়র স্পোর্টস একাডেমি ও জেনন এফসি।

ফুটসালে বাংলাদেশের পথচলা শুরু ২০১৮ সালে মেয়েদের এএফসি চ্যাম্পিয়নশিপের মধ্য দিয়ে। গত জানুয়ারিতে প্রথম সাফ নারী ফুটসালে অংশ নিয়ে শিরোপা জিতেন সাবিনা-মাসুরারা। একই সময়ে ছেলেদের ফুটসালে বাংলাদেশ সাত দলের মধ্যে হয়েছিল পঞ্চম।








Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy