সমালোচনায় কান না দিয়ে সিলেটে ঘুরে দাঁড়ানোর আশায় পাকিস্তান

ক্রীড়া ডেস্ক

খেলাধুলা

মিরপুর টেস্টের শেষ দিনে লাঞ্চের কিছুক্ষণ আগে পাকিস্তানকে ২৬৮ রানের টার্গেট দিয়ে দ্বিতীয় ইনিংস ঘোষণা করেছিল বাংলাদেশ। তারপর

2026-05-15T21:32:43+00:00
2026-05-15T21:32:43+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সমালোচনায় কান না দিয়ে সিলেটে ঘুরে দাঁড়ানোর আশায় পাকিস্তান
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৫ মে, ২০২৬, ৯:৩২ পিএম   (ভিজিট : ৩৫)
পাকিস্তান ক্রিকেট দলের সদস্যরা-ফাইল ছবি
X

পাকিস্তান ক্রিকেট দলের সদস্যরা-ফাইল ছবি

মিরপুর টেস্টের শেষ দিনে লাঞ্চের কিছুক্ষণ আগে পাকিস্তানকে ২৬৮ রানের টার্গেট দিয়ে দ্বিতীয় ইনিংস ঘোষণা করেছিল বাংলাদেশ। তারপর বোলারদের তোপের মুখে ১৬৩ রানে অলআউট হয় সফরকারীরা। ১০৪ রানের বিশাল ব্যবধানে হারের পর শান মাসুদরা কঠোর সমালোচনায় বিদ্ধ হয়েছে। বাংলাদেশের কাছে টানা তিন টেস্ট হারের পর ওঠা সমালোচনার ঢেউয়ে গা ভাসিয়ে দিচ্ছে না পাকিস্তান। বরং সিলেটে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় তাদের মনে।

দ্বিতীয় টেস্ট শুরু হচ্ছে আজ শনিবার থেকে। সিলেটে সিরিজ বাঁচানোর মিশন পাকিস্তানের সামনে। প্রথম টেস্টের পারফরম্যান্স নিয়ে স্বাভাবিকভাবে অসন্তুষ্ট পাকিস্তানের কোচ সরফরাজ আহমেদ। তবে পাকিস্তানের সবশেষ আইসিসি ইভেন্ট জয়ী অধিনায়ক আশাবাদ ব্যক্ত করেছেন।

শুক্রবার ম্যাচের আগের সংবাদ সম্মেলনে সরফরাজ বললেন, ‘প্রথম টেস্টের পর আমরা খুবই হতাশ, বিশেষ করে দল হিসেবে। কিন্তু পরের ম্যাচে ঘুরে দাঁড়ানোর বিশ্বাস আছে। আমাদের জন্য সমালোচনা নতুন কিছু নয়, যখন পারফরম্যান্স বাজে হয়। আর সাবেক খেলোয়াড়দের মন্তব্য আমাদের প্রভাবিত করে না।’

সোশাল মিডিয়াতে নানান সমালোচনা সম্পর্কে অবগত সরফরাজ। তাতে কান দিতে নারাজ তিনি, ‘সোশাল মিডিয়ায়  নানান কথাবার্তা হচ্ছে, আমরা সেদিকে কান দিচ্ছি না। আমাদের পুরো মনোযোগ পরের ম্যাচে। আমি আশা করি সিনিয়র খেলোয়াড়রা দায়িত্ব নেবে এবং পরিকল্পনা অনুযায়ী আমরা আলোচনা করব।’

এর আগে পাকিস্তানের মাটিতে গিয়ে দুই টেস্টের সিরিজে স্বাগতিকদের হোয়াইটওয়াশ করেছিল পাকিস্তান। এবার সেই সাফল্যের ধারা ধরে রেখে শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে প্রথমবার হোম টেস্ট জিতল নাজমুল হোসেন শান্তরা। নাহিদ রানা গতির ঝড় তুলে দ্বিতীয় ইনিংসে পাঁচ উইকেট নিয়ে ম্যাচ জয়ে অবদান রাখেন। 








Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy