শনিবার সকালে শুরু বাংলাদেশ-পাকিস্তান দ্বিতীয় টেস্ট

ক্রীড়া প্রতিবেদক

খেলাধুলা

সিলেটের আকাশে থেমে থেমে বৃষ্টি, বাতাসে আর্দ্রতার ভার। সব মিলিয়ে পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্টের আগে সবচেয়ে

2026-05-15T21:38:35+00:00
2026-05-15T21:38:35+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সিলেটে শেষ টেস্টে বৃষ্টির চোখরাঙানি
শনিবার সকালে শুরু বাংলাদেশ-পাকিস্তান দ্বিতীয় টেস্ট
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১৫ মে, ২০২৬, ৯:৩৮ পিএম   (ভিজিট : ৭১)
পাকিস্তান ও বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক শান মাসুদ ও নাজমুল হোসেন শান্ত-ইন্টারনেট
X

পাকিস্তান ও বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক শান মাসুদ ও নাজমুল হোসেন শান্ত-ইন্টারনেট

সিলেটের আকাশে থেমে থেমে বৃষ্টি, বাতাসে আর্দ্রতার ভার। সব মিলিয়ে পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্টের আগে সবচেয়ে বড় আলোচনার বিষয় এখন আবহাওয়া। আগামীকাল শনিবার (১৬ মে) থেকে শুরু হতে যাওয়া এই টেস্ট প্রকৃতির বাধায় মুখে পড়তে পারে। বৃষ্টির কারনে গত দুইদিনও অনুশীলন ব্যাহত হচ্ছে দুই দলের।

মিরপুর শেরেবাংলায় প্রথম টেস্ট জিতে সিরিজে ১-০ ব্যবধাণে এগিয়ে আছে স্বাগতিক বাংলাদেশ দল। দ্বিতীয় টেস্ট ড্র হলেই টেস্ট সিরিজ জিতে নেবে টাইগাররা। আর সিরিজে ফিরতে হলে সফরকারী পাকিস্তান দলের সামনে জয়ের কোনো বিকল্প পথ খোলা নেই। এমন এক সমীকরণকে সামনে রেখে আগামীকাল শনিবার সিলেটে সিরিজের দ্বিতীয় টেস্টে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। আগামীকাল শনিবার (১৬ মে) সকাল ১০টায় শুরু হওয়া ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস। 

শুক্রবার সকালেও বাংলাদেশের স্কিল অনুশীলন শুরু করতেই বৃষ্টির বাঁধার মুখে পড়ে। বৃষ্টির কারণে একাধিকবার থেমে যেতে হয় সেশন। প্রস্তুতির ধারাবাহিকতা তাই পুরোপুরি ধরে রাখা সম্ভব হয়নি। তবে দলের অভিজ্ঞ ব্যাটসম্যান মুশফিকুর রহিম পরিস্থিতিকে দেখছেন বাস্তবতার চোখে।

তার মতে, সিলেটের উইকেট সাধারণত ব্যাটিং সহায়ক হলেও আসল চ্যালেঞ্জ তৈরি করছে আবহাওয়া, ‘ডিফারেন্ট পিচেস অফার ডিফারেন্ট চ্যালেঞ্জেস। মিরপুর থেকে যখন এখানে আসা হয়, তখন উইকেট অনুযায়ী ব্যাটিংয়ে কিছুটা ফাইন টিউন করতে হয়। তবে আমার কাছে মনে হয় এখন উইকেটের চেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে আবহাওয়া।’

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের উইকেট অতীতে অনেক সময়ই পেসারদের সহায়তা করেছে। সকালের আর্দ্রতা আর মেঘলা আবহাওয়ায় এখানে সুইংও বড় ফ্যাক্টর হয়ে দাঁড়ায়। এবারও আবহাওয়ার পূর্বাভাসে বৃষ্টির সম্ভাবনা থাকায় উইকেটে আর্দ্রতা থাকার সম্ভাবনা বেশি। সেক্ষেত্রে প্রথম দুই দিনে ব্যাটারদের জন্য পরীক্ষা কঠিন হতে পারে।

তবে মুশফিকের কাছে সিলেটের উইকেট বরাবরই ব্যাটিং বান্ধব, ‘সিলেটের উইকেট বরাবরই ভালো ব্যাটিংয়ের জন্য সহায়ক থাকে। হয়তো ময়েশ্চার থাকায় শুরুতে কিছুটা সহায়তা পেতে পারে বোলাররা। তবে সব মিলিয়ে এখানে ফিরতে সবসময়ই ভালো লাগে—ফ্যাসিলিটিস, উইকেট, হোটেল, খাবার; সবকিছুই দারুণ। তবে আবহাওয়া আমাদের নিয়ন্ত্রণে নেই।’

আবহাওয়া পূর্বাভাসও সিরিজের জন্য স্বস্তির নয়। বৃষ্টির সম্ভাবনা থাকায় ম্যাচে বারবার বাধা পড়ার শঙ্কা আছে। তবে ড্রেনেজ ব্যবস্থার কারণে বড় ধরনের বিলম্ব হলেও ম্যাচে ফলাফল হওয়ার সম্ভাবনা রয়েছে। মুশফিকের মতে, ‘এটা রেইনি সিজন। মিরপুরে যেমন বৃষ্টির পরও ম্যাচ হয়েছে, এখানেও ড্রেনেজ ব্যবস্থা ভালো। আমরা বিসিএলেও দেখেছি, রাতে বৃষ্টি হলেও সকালে সময়মতো খেলা শুরু করা গেছে। তাই আবহাওয়া অনিশ্চিত হলেও খেলা চালিয়ে যাওয়া সম্ভব। যদি দিনে বৃষ্টি না হয়, রেজাল্ট বের করাও সম্ভব। আমাদের চেষ্টা থাকবে যতটুকু খেলা হবে, ততটুকুতেই পজিটিভ ইমপ্যাক্ট রেখে যাওয়া।’

মিরপুর টেস্টের শেষ দিনে লাঞ্চের কিছুক্ষণ আগে পাকিস্তানকে ২৬৮ রানের টার্গেট দিয়ে দ্বিতীয় ইনিংস ঘোষণা করেছিল বাংলাদেশ। তারপর বোলারদের তোপের মুখে ১৬৩ রানে অলআউট হয় সফরকারীরা। ১০৪ রানের বিশাল ব্যবধানে হারের পর শান মাসুদরা কঠোর সমালোচনায় বিদ্ধ হয়েছে। বাংলাদেশের কাছে টানা তিন টেস্ট হারের পর ওঠা সমালোচনার ঢেউয়ে গা ভাসিয়ে দিচ্ছে না পাকিস্তান। বরং সিলেটে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় তাদের মনে।

দ্বিতীয় টেস্ট শুরু হচ্ছে আজ থেকে। সিলেটে সিরিজ বাঁচানোর মিশন পাকিস্তানের সামনে। প্রথম টেস্টের পারফরম্যান্স নিয়ে স্বাভাবিকভাবে অসন্তুষ্ট পাকিস্তানের কোচ সরফরাজ আহমেদ। তবে পাকিস্তানের সবশেষ আইসিসি ইভেন্ট জয়ী অধিনায়ক আশাবাদ ব্যক্ত করেছেন।

শুক্রবার ম্যাচের আগের সংবাদ সম্মেলনে সরফরাজ বললেন, ‘প্রথম টেস্টের পর আমরা খুবই হতাশ, বিশেষ করে দল হিসেবে। কিন্তু পরের ম্যাচে ঘুরে দাঁড়ানোর বিশ্বাস আছে। আমাদের জন্য সমালোচনা নতুন কিছু নয়, যখন পারফরম্যান্স বাজে হয়। আর সাবেক খেলোয়াড়দের মন্তব্য আমাদের প্রভাবিত করে না।’

সোশাল মিডিয়াতে নানান সমালোচনা সম্পর্কে অবগত সরফরাজ। তাতে কান দিতে নারাজ তিনি, ‘সোশাল মিডিয়ায়  নানান কথাবার্তা হচ্ছে, আমরা সেদিকে কান দিচ্ছি না। আমাদের পুরো মনোযোগ পরের ম্যাচে। আমি আশা করি সিনিয়র খেলোয়াড়রা দায়িত্ব নেবে এবং পরিকল্পনা অনুযায়ী আমরা আলোচনা করব।’

এর আগে পাকিস্তানের মাটিতে গিয়ে দুই টেস্টের সিরিজে স্বাগতিকদের হোয়াইটওয়াশ করেছিল বাংলাদেশ। এবার সেই সাফল্যের ধারা ধরে রেখে শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে প্রথমবার হোম টেস্ট জিতল নাজমুল হোসেন শান্তরা। নাহিদ রানা গতির ঝড় তুলে দ্বিতীয় ইনিংসে পাঁচ উইকেট নিয়ে ম্যাচ জয়ে অবদান রাখেন। 

২০২৪ সালে পাকিস্তানের মাটিতে অর্জিত ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ের স্মৃতি পেছনে রেখে এবার ঘরের মাটিতে নতুন আরেকটি টেস্ট সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ। স্বাগতিক দলের অনেকেই বিশ্বাস করেন, আসন্ন দুই ম্যাচের সিরিজেও ২০২৪ সালের সাফল্যের পুনরাবৃত্তি সম্ভব। তবে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, কোচ ফিল সিমন্স এবং পেস আক্রমণের নেতা তাসকিন আহমেদ অতীতের স্মৃতির ওপর নির্ভর করতে নারাজ। তাদের আত্মবিশ্বাসের ভিত্তি সাম্প্রতিক ফর্ম, সুশৃঙ্খল প্রস্তুতি এবং ধারাবাহিকভাবে উন্নতি করা পেস আক্রমণ।

বাংলাদেশ সফরে পাকিস্তানের লক্ষ্যও টেস্ট চ্যাম্পিয়নশিপের শীর্ষ অবস্থানের দিকে এগিয়ে যাওয়া। তবে পাকিস্তান অধিনায়ক শান মাসুদ আপাতত বাস্তবতাকেই গুরুত্ব দিচ্ছেন। তিনি বলেন, ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো বর্তমানকে গুরুত্ব দেওয়া এবং পরিস্থিতিকে সম্মান করা। আমরা বাংলাদেশের বিপক্ষে খেলছি, যা একই সঙ্গে চ্যালেঞ্জিং এবং সুযোগেরও। এখনই খুব দূরের কথা ভাবতে চাই না। প্রতিটি দলই ফাইনাল খেলার এবং শিরোপা জয়ের স্বপ্ন দেখে। তবে এই মুহূর্তে আমাদের পুরো মনোযোগ বাংলাদেশ সিরিজেই।’ 

তাদের অভিজ্ঞ ব্যাটসম্যান বাবর আজম দলে রয়েছেন। তাইতো এবার ভালো কিছুর আশায় করতে পারেন পাকিস্তান অধিনায়ক শান মাসুদ। 







Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy