দুই দশক পর চাঁদপুরের পথে প্রধানমন্ত্রী, অংশ নেবেন একাধিক কর্মসূচিতে

বুলেটিন ডেস্ক

জাতীয়

দীর্ঘ ২২ বছর পর চাঁদপুর সফরে গেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সফরে তিনি কুমিল্লায় পথসভা, চাঁদপুরে দুটি খাল পুনঃখনন কাজের উদ্বোধন, ফ্যামিলি কার্ড বিতরণ এবং জেলা বিএনপির সাংগঠনিক সভায় অংশ নেন।

2026-05-16T10:47:24+00:00
2026-05-16T10:47:24+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
দুই দশক পর চাঁদপুরের পথে প্রধানমন্ত্রী, অংশ নেবেন একাধিক কর্মসূচিতে
বুলেটিন ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৬ মে, ২০২৬, ১০:৪৭ এএম   (ভিজিট : ৬৪)
চাঁদপুরের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
X

চাঁদপুরের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ ২২ বছর পর চাঁদপুরের উদ্দেশ্যে রওনা হয়েছেন। তিনি কুমিল্লায় একটি পথসভায় অংশ নেবেন এবং চাঁদপুরে দুটি খাল পুনঃখনন কাজের উদ্বোধন করবেন।

জানা যায়, আজ শনিবার (১৬ মে) সকাল সাড়ে ৮টার পর সড়ক পথে তিনি রাজধানীর গুলশানের বাসা থেকে রওনা দেন। সরকারপ্রধানের অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান চাঁদপুর যাচ্ছেন। গুলশানের বাসা থেকে এখন গাড়িতে আছেন।

এ সফরে তিনি দুটি খালের পুনঃখনন কাজের উদ্বোধনের পাশাপাশি ফ্যামিলি কার্ড বিতরণ এবং পথসভা ও জেলা বিএনপির সাংগঠনিক সভায় যোগ দেবেন।

সফরসূচি অনুযায়ী, যাত্রা পথে বেলা সাড়ে ১১টায় কুমিল্লার বরুড়ার লক্ষ্মীপুর বাজার মাঠে আয়োজিত পথ সভায় অংশ নেবেন প্রধানমন্ত্রী। এরপর দুপুর সাড়ে ১২টায় চাঁদপুরের শাহরাস্তি উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের ওয়ারুক বাজার এলাকায় খোর্দ্দ খাল পুনঃখনন কাজের উদ্বোধন করবেন তিনি। 

তিনি দুপুর ১টা ৪৫ মিনিটে চাঁদপুর সদর উপজেলার শাহ মাহমুদপুর ইউনিয়নের কুমারডুগী গ্রামের ঘোষের হাট সংলগ্ন বিশ্ব খাল পুনঃখনন অনুষ্ঠানে যোগ দেবেন এবং তা উদ্বোধন করবেন।

চাঁদপুর সার্কিট হাউসে দুপুর আড়াইটায় সংক্ষিপ্ত বিরতি নেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। বিকেল সাড়ে ৩টায় চাঁদপুর সরকারি কলেজ মাঠে আয়োজিত ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে অংশ নেবেন তিনি।

পরে বিকেল ৫টায় তিনি চাঁদপুর ক্লাবে আয়োজিত জেলা বিএনপির সাংগঠনিক সভায় যোগ দেবেন। সন্ধ্যা সাড়ে ৬টায় সড়কপথে ঢাকার উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী বলে জানিয়েছেন অতিরিক্ত প্রেস সচিব রুমন।

উল্লেখ্য, প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের এটি প্রথম সফর। সর্বশেষ ২০০৪ সালে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব হিসেবে তারেক রহমান চাঁদপুর সফর করেছিলেন।




  বিষয়:   তারেক রহমান  প্রধানমন্ত্রী তারেক রহমান  চাঁদপুর সফর  বিএনপি চেয়ারম্যান  খাল পুনঃখনন  কুমিল্লা পথসভা  বাংলাদেশ রাজনীতি 



Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy