প্রকাশ: শনিবার, ১৬ মে, ২০২৬, ১১:১০ এএম (ভিজিট : ৩৪)

X
সরাইলে মাইক্রোবাসের হর্ণ বাজানো নিয়ে টর্চ জ্বালিয়ে সংঘর্ষ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মাইক্রোবাসের হর্ণ দেয়ার জেরে দুইপক্ষের সংঘর্ষে অন্তত ৫ জন আহত হয়েছেন।
শুক্রবার (১৫ মে) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার পাঠানপাড়া এলাকায় দুইপক্ষের লোকজন টর্চ জ্বালিয়ে সংঘর্ষে লিপ্ত হয়৷ পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
জানা যায়, পাঠানপাড়া এলাকায় এক মাইক্রোবাসচালক রাস্তা থেকে সরে দাঁড়ানোর পর অপর এক পথচারীকে লক্ষ্য করে হর্ণ বাজান। এ নিয়ে ওই পথচারী মাইক্রোবাস চালকের সঙ্গে বাকবিতন্ডায় জড়ান। তবে মাইক্রোবাস চালক ও পথচারীর নাম জানাতে পারেনি পুলিশ।
এ নিয়ে উভয়ের গোষ্ঠির লোকজন টর্চ জ্বালিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এতে উভয় গোষ্ঠির অন্তত ৫ জন আহত হন। পরে খবর পেয়ে সরাইল থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে সংঘর্ষ নিয়ন্ত্রণে আনে।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের ভূঁইয়া জানান, দুই জনের মধ্যে বাকবিতন্ডা নিয়ে দুই গোষ্ঠির লোকজন সংঘর্ষে জড়ায়। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।