প্রকাশ: শনিবার, ১৬ মে, ২০২৬, ১১:১২ এএম (ভিজিট : ১৬৩)

X
আপত্তিকর অবস্থায়’ ধরা পড়লেন মাদ্রাসা অধ্যক্ষ, এলাকায় উত্তেজনা
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মাদ্রাসার অধ্যক্ষকে এক ছাত্রের মায়ের সঙ্গে ‘আপত্তিকর অবস্থায়’ স্থানীয় জনতা আটক করে পুলিশে সোপর্দ করেছে। ঘটনার পর পুরো এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও উত্তেজনা ছড়িয়ে পড়ে।
শুক্রবার (১৫ মে) ৯টার দিকে জিনোদপুর বাজার এলাকায় অবস্থিত মারকাজুত তাজবীদ মাদ্রাসায় এ ঘটনা ঘটে।
জানা যায়, কিছু দিন ধরে মাদ্রাসার একটি কক্ষে ওই নারী ও মাদ্রাসার প্রিন্সিপালকে সন্দেহজনক অবস্থায় প্রায়ই দেখতে পান স্থানীয়রা। এরপর তারা দু'জনকে আটক করে রাখেন। বিষয়টি মুহূর্তের মধ্যে এলাকায় ছড়িয়ে পড়লে সেখানে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।
পরবর্তীতে স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা তোফাজ্জল হোসাইনকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ওই নারীকেও থানায় নেওয়া হয়েছে বলে জানা গেছে। ঘটনারপর জিনদপুর বাজারসহ আশপাশের এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে। স্থানীয় অভিভাবকরা মাদ্রাসার পরিবেশ ও শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।
এ বিষয়ে নবীনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রাজিব কান্দি নাথ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মাদ্রাসার অধ্যক্ষ ও ওই নারীকে থানায় আনা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।