কসবায় ফুটবল খেলার সময় বজ্রপাতে স্কুল ছাত্রের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

সারাবাংলা

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় সহপাঠীদের সাথে ফুটবল খেলার সময় বজ্রপাতে মোঃ ফাহাদ নামে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার দুপুরে উপজেলার

2026-05-16T12:14:10+00:00
2026-05-16T12:14:10+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
কসবায় ফুটবল খেলার সময় বজ্রপাতে স্কুল ছাত্রের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৬ মে, ২০২৬, ১২:১৪ পিএম   (ভিজিট : ৩৩)
কসবায় ফুটবল খেলার সময় বজ্রপাতে স্কুল ছাত্রের মৃত্যু
X

কসবায় ফুটবল খেলার সময় বজ্রপাতে স্কুল ছাত্রের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় সহপাঠীদের সাথে ফুটবল খেলার সময় বজ্রপাতে মোঃ ফাহাদ নামে এক  স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। 

বৃহস্পতিবার দুপুরে উপজেলার বিনাউটি গ্রামে এই ঘটনা ঘটে। 

মৃত মোঃ ফাহাদ মিয়া (১৫) উপজেলার বিনাউটি ইউনিয়নের বিনাউটি গ্রামের দক্ষিণপাড়ার ফারুক মিয়ার ছেলে।

জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে বাড়ির পাশে একটি মাঠে সহপাঠীদের সাথে ফুটবল খেলার সময় আকস্মিক বজ্রপাতে গুরুতর আহত হয়ে মাঠেই লুটিয়ে পড়ে। সহপাঠীদের চিৎকারে পরিবারের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফাহাদকে উদ্ধার করে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজনীন সুলতানা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy