প্রকাশ: শনিবার, ১৬ মে, ২০২৬, ১২:৪০ পিএম (ভিজিট : ৭৪)

X
রামগঞ্জে ফুটবল খেলার পুরুস্কার বিতরণ
লক্ষীপুরের রামগঞ্জ পৌরসভার উত্তর বাঁশঘর মাঠে শুক্রবার বিকেলে বাঁশঘর ফুটবল একাদশ ও রাগবপুর ফুটবল একাদশের মাঝে ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। খেলা শেষে পুরুস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
ফ্রান্স বিএনপির অর্থ সম্পাদক মোঃ সাইফুল ইসলামের সার্বিক সহযোগিতা অনুষ্ঠিত খেলা রাগবপুর ফুটবল একাদশ ২ গোলে বাঁশঘর ফুটবল একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।
বাঁশঘর ফুটবল একাদশের টিম লিডার ও বাঁশঘর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ মামুন হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত পুরুস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফ্রান্স বিএনপির অর্থ সম্পাদক ও রামগঞ্জ পৌর বিএনপি সদস্য মোঃ সাইফুল ইসলাম।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা যুবদলের সদস্য জামিল হোসেন, রাগবপুর ওয়ার্ড বিএনপির সভাপতি রফিকুল ইসলাম, স্বেচ্ছাসেবক দল সদস্য আমিন হোসেন ভুইয়া, মোঃ সোহাগ ভুইয়া,বিএনপি নেতা বাবুল হোসেন,মোঃ দেলোয়ার হোসেন,জিয়া রেবিডেন্স ফোর্স উপজেলা সহ-সভাপতি আমির হোসেন ভুইয়া প্রমুখ।