প্রকাশ: শনিবার, ১৬ মে, ২০২৬, ১২:৫৪ পিএম (ভিজিট : ১২৫)

X
আখাউড়ায় সিএনজি দূর্ঘটনায় ১জন নিহত
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় সিএনজি অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগার ঘটনায় রনি (১৪) নামে এক কিশোর নিহত হয়েছে।
শুক্রবার (১৫ মে) আখাউড়া পৌরশহরের দেবগ্রাম টানা ব্রিজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, সিএনজি চালক মো. জুয়েল মিয়া (২৫) গাড়ি চালানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়। এতে সিএনজিতে থাকা যাত্রী রনি গুরুতর আহত হয়।
স্থানীয়রা আহত শিশুটিকে উদ্ধার করে প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসার ব্যবস্থা করেন। পরে অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় নেওয়ার পথে তারর মৃত্যু হয়। নিহত রনি গোপীনাথপুর এলাকার রৌফ মিয়ার ছেলে।
সিএনজি চালক জুয়েল মিয়া আখাউড়া পৌরসভার দেবগ্রামের বাসিন্দা জাকির মিয়ার ছেলে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত সিএনজিটি জব্দ করে থানায় নিয়ে যায়।
এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডাঃ রায়হান বলেন পোনে বারটার দিকে লোকজন দূর্ঘটনায় আহত রোগী হাসপাতালে নিয়ে আসেন। তার মাথায় গুরুতর আঘাত ছিল। হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে জেলা সদরে প্রেরণ করি।