গুরুদাসপুরে ট্রাকের চাকায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি.

সারাবাংলা

নাটোরের গুরুদাসপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শান্ত (২৫) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।গুরুতর আহত হয়েছেন মোটরসাইকেলের পেছনে

2026-05-16T14:48:41+00:00
2026-05-16T14:48:41+00:00
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬ ২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬
   
গুরুদাসপুরে ট্রাকের চাকায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর
গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি.
প্রকাশ: শনিবার, ১৬ মে, ২০২৬, ২:৪৮ পিএম   (ভিজিট : ৫৬)
গুরুদাসপুরে ট্রাকের চাকায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর
X

গুরুদাসপুরে ট্রাকের চাকায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

নাটোরের গুরুদাসপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শান্ত (২৫) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। 

গুরুতর আহত হয়েছেন মোটরসাইকেলের পেছনে বসা আকাশ নামের আরেক যুবক। শান্ত উপজেলার দড়িকাছিকাটা গ্রামের সাইদুল ইসলাম হবুর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুর ১২টার দিকে পৌর সদরের গারিষাপাড়া সড়কের গোপালের মোড়ে এ দুর্ঘটনা ঘটে। শান্ত ও আকাশ দুই বন্ধু। কাছিকাটা বাজারে শান্ত এজেন্ট ব্যাংকিংয়ের ব্যবসা করেন। স্থানীয় চাঁচকৈড় বাজারে যাওয়ার পথে গাড়িষাপাড়া গোপালের মোড়ে পৌঁছালে পেছন থেকে বেপরোয়া গতির একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট ১৮-৩৯৮৩) তাদের ধাক্কা দেয়। এতে শান্ত ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। 

আহত আকাশকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন নেয়া হয়েছে। ট্রাকসহ চালক শাহীনকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় ঘাতক ট্রাকটি ভাঙচুর করে বিক্ষুব্ধ জনতা। 

চাঁচকৈড়ের পাট ব্যবসায়ী মো. তারেক বলেন- ট্রাকটি আমার, হেলপার চালাচ্ছিল। বিষয়টি মিমাংসার চেষ্টা চলছে। এদিকে এলাকাবাসী জানান, স্থানীয়ভাবে হেলপাররা ট্রাক চালাতে গিয়ে প্রায়শই দুর্ঘটনা ঘটে। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে গুরুদাসপুর থানার ওসি মনজুরুল আলম বলেন, নিহতের পরিবার অভিযোগ দিলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy