চট্টগ্রামে কাভার্ডভ্যান ভর্তি প্লাস্টিক দানা উদ্ধার, গ্রেপ্তার ৩

চট্টগ্রাম ব্যুরো

সারাবাংলা

চট্টগ্রামে কাভার্ডভ্যান ভর্তি প্লাস্টিক দানা আত্মসাতের ঘটনায় মূলহোতাসহ তিনজনকে গ্রেফতার করেছে সিএমপির পতেঙ্গা থানা পুলিশ।এ সময় আত্মসাৎ হওয়া

2026-05-16T16:40:33+00:00
2026-05-16T16:40:33+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
চট্টগ্রামে কাভার্ডভ্যান ভর্তি প্লাস্টিক দানা উদ্ধার, গ্রেপ্তার ৩
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: শনিবার, ১৬ মে, ২০২৬, ৪:৪০ পিএম   (ভিজিট : ২৯)
চট্টগ্রামে কাভার্ডভ্যান ভর্তি প্লাস্টিক দানা উদ্ধার, গ্রেপ্তার ৩
X

চট্টগ্রামে কাভার্ডভ্যান ভর্তি প্লাস্টিক দানা উদ্ধার, গ্রেপ্তার ৩

চট্টগ্রামে কাভার্ডভ্যান ভর্তি প্লাস্টিক দানা আত্মসাতের ঘটনায় মূলহোতাসহ তিনজনকে গ্রেফতার করেছে সিএমপির পতেঙ্গা থানা পুলিশ। 

এ সময় আত্মসাৎ হওয়া ২৬০ ব্যাগ প্লাস্টিক দানা ও ঘটনায় ব্যবহৃত কাভার্ডভ্যান উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া মালামালের আনুমানিক মূল্য ২২ লাখ টাকা বলে জানা যায়।

আজ শনিবার (১৬ মে) দুপুরে এ তথ্য নিশ্চিত করে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) জনসংযোগ শাখা।

পুলিশ জানায়, প্যারাগন প্লাস্টিক লিমিটেডের আমদানিকৃত ৫২০ ব্যাগ প্লাস্টিক দানা নির্ধারিত ফ্যাক্টরিতে পৌঁছে দেওয়ার জন্য মোকাম লিমিটেডের মাধ্যমে ঢাকা মেট্রো-ট-১৩-০৮০২ নম্বরের একটি কাভার্ডভ্যান ভাড়া করা হয়। প্রায় ৪২ লাখ ৬৪ হাজার টাকা মূল্যের এসব প্লাস্টিক দানা কাভার্ডভ্যানে লোড করে চালক মো. রাশেদের কাছে চালান বুঝিয়ে দেওয়া হয়। তবে নির্ধারিত গন্তব্যে মালামাল পৌঁছে না দিয়ে চালক তার সহযোগীদের সহায়তায় সেগুলো আত্মসাৎ করে।

এ ঘটনায় ট্রান্সপোর্ট প্রতিষ্ঠানের ম্যানেজার মো. ওবাইদুল হক খসরু পতেঙ্গা মডেল থানায় ৯ মে একটি মামলা দায়ের করেন।

মামলার পর পতেঙ্গা মডেল থানার অফিসার ইনচার্জ মোস্তফা আহম্মেদের নেতৃত্বে একাধিক টিম চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালায়। অভিযানের অংশ হিসেবে ১১ মে নারায়ণগঞ্জের বন্দর থানা এলাকা থেকে ইমাম আলী ওরফে ইমনকে গ্রেফতার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ১৩ মে মিরসরাই থেকে কাভার্ডভ্যান চালক মো. রাশেদকে আটক করা হয়।

পরবর্তীতে রাশেদের দেওয়া তথ্য অনুযায়ী গাজীপুরের টঙ্গী পশ্চিম থানা এলাকায় অভিযান চালিয়ে মো. আশরাফ আলী সিকদারকে গ্রেফতার করে পুলিশ। তার দেখানো মতে টঙ্গীর সুদাফা পূর্বপাড়া এলাকার একটি গোডাউন থেকে ২৬০ ব্যাগ প্লাস্টিক দানা ও আত্মসাতে ব্যবহৃত কাভার্ডভ্যান উদ্ধার করা হয়।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy