সব শিক্ষাপ্রতিষ্ঠানে তিন মাস ছুটি ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

তাপপ্রবাহ ও প্রচণ্ড গরমে পাকিস্তানের পাঞ্জাবেরসব শিক্ষাপ্রতিষ্ঠানে তিন মাসের দীর্ঘ ছুটি ঘোষণা করা হয়েছে।পাঞ্জাবের শিক্ষামন্ত্রী রানা সিকান্দার হায়াত

2026-05-16T16:33:40+00:00
2026-05-16T16:33:40+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
পাকিস্তানে তাপপ্রবাহ
সব শিক্ষাপ্রতিষ্ঠানে তিন মাস ছুটি ঘোষণা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৬ মে, ২০২৬, ৪:৩৩ পিএম   (ভিজিট : ৩৪)
তিন মাসের দীর্ঘ ছুটি ঘোষণা
X

তিন মাসের দীর্ঘ ছুটি ঘোষণা

তাপপ্রবাহ ও প্রচণ্ড গরমে পাকিস্তানের পাঞ্জাবের সব শিক্ষাপ্রতিষ্ঠানে তিন মাসের দীর্ঘ ছুটি ঘোষণা করা হয়েছে। পাঞ্জাবের শিক্ষামন্ত্রী রানা সিকান্দার হায়াত আনুষ্ঠানিকভাবে এ সিদ্ধান্তের কথা জানান।

বিবৃতিতে বলা হয়েছে, আগামী ২২ মে থেকে এই ছুটি শুরু হবে এবং তা কার্যকর থাকবে ২৩ আগস্ট পর্যন্ত। দীর্ঘ এই বিরতি শেষে আগামী ২৪ আগস্ট পুনরায় স্কুলগুলো খুলে দেওয়া হবে। শিক্ষামন্ত্রী তার ভেরিফাইড ফেসবুক পেজেও এই বিশেষ ছুটির বিষয়টি নিশ্চিত করেছেন।

গত কয়েক সপ্তাহ ধরে ওই অঞ্চলে অসহনীয় গরম বিরাজ করায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। এর আগে গত মাসেই পাঞ্জাব দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এক জরুরি নির্দেশনায় জেলা প্রশাসন ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে সতর্ক করেছিল। সেখানে বলা হয়েছিল, তাপমাত্রা অস্বাভাবিক হারে বাড়তে থাকলে স্কুলের সময়সূচি পরিবর্তন অথবা নির্ধারিত সময়ের আগেই গ্রীষ্মকালীন ছুটি ঘোষণা করতে হবে। বর্তমান পরিস্থিতির অবনতি হওয়ায় জনস্বার্থ বিবেচনা করে সরকার এই দীর্ঘ ছুটির সিদ্ধান্ত গ্রহণ করল।

দাবদাহ থেকে শিক্ষার্থীদের সুরক্ষা দিতে স্কুলগুলোকে বেশ কিছু বাড়তি নির্দেশনাও দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে সব ধরনের আউটডোর বা বহিরাঙ্গন খেলাধুলা ও কার্যক্রম অবিলম্বে স্থগিত করা, শিক্ষার্থীদের জন্য বিশুদ্ধ ও শীতল পানীয় জলের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করা এবং শ্রেণিকক্ষে পর্যাপ্ত ভেন্টিলেশন ও ফ্যানের ব্যবস্থা রাখা। 

প্রচণ্ড গরমে শিক্ষার্থীদের আরামদায়ক ও হালকা রঙের ঢিলেঢালা পোশাক পরার পরামর্শ দেওয়া হয়েছে। মূলত শিক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকি এড়াতেই সরকারের পক্ষ থেকে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।





Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy