গাংনীতে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্প অনুষ্ঠিত

গাংনী (মেহেরপুর) প্রতিনিধি

সারাবাংলা

“মানবতার সেবায় তরুণদের অঙ্গীকার” ও “প্রতিহিংসা দূরে রাখি, মানবতার সমাজ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মেহেরপুরের গাংনী উপজেলার

2026-05-16T17:10:51+00:00
2026-05-16T17:10:51+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
গাংনীতে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্প অনুষ্ঠিত
গাংনী (মেহেরপুর) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৬ মে, ২০২৬, ৫:১০ পিএম   (ভিজিট : ৪১)
গাংনীতে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্প অনুষ্ঠিত
X

গাংনীতে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্প অনুষ্ঠিত

“মানবতার সেবায় তরুণদের অঙ্গীকার” ও “প্রতিহিংসা দূরে রাখি, মানবতার সমাজ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মেহেরপুরের গাংনী উপজেলার তেরাইল বাজারে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। 

আজ শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত চলা এ ক্যাম্পে বিভিন্ন বয়সী নারী-পুরুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

তরুণ মানবসেবা সংগঠনের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচির সহযোগিতায় ছিল বামন্দী কেয়ার হাসপাতাল। ক্যাম্পে প্রায় ২০০ জনের ব্লাড গ্রুপ নির্ণয় করা হয়।

আয়োজকরা জানান, রক্তদান কার্যক্রম সম্পর্কে মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধি এবং জরুরি মুহূর্তে দ্রুত রক্তদাতা খুঁজে পেতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এসময় উপস্থিত ছিলেন গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডিপ্লোমা মেডিকেল টেকনোলজিস্ট রাজিব হোসেন, বামন্দী কেয়ার হাসপাতালের ম্যানেজার সাজিদসহ স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য নাহিদ ও জাহিদ।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতেও মানবসেবামূলক এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy