দলে থাকতে না চাইলে চলে যান’ নেতাকর্মীদের স্পষ্ট বার্তা মমতার

বুলেটিন ডেস্ক

আন্তর্জাতিক

বিধানসভা নির্বাচনে বড় ধাক্কার পর তৃণমূল কংগ্রেসকে নতুনভাবে গড়ে তোলার ঘোষণা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। দলে থাকতে না চাইলে চলে যাওয়ার বার্তাও দিয়েছেন তিনি।

2026-05-16T17:33:20+00:00
2026-05-16T17:33:20+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
দলে থাকতে না চাইলে চলে যান’ নেতাকর্মীদের স্পষ্ট বার্তা মমতার
বুলেটিন ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৬ মে, ২০২৬, ৫:৩৩ পিএম   (ভিজিট : ৪৬)
দলে থাকতে না চাইলে চলে যান’ নেতাকর্মীদের স্পষ্ট বার্তা মমতার
X

দলে থাকতে না চাইলে চলে যান’ নেতাকর্মীদের স্পষ্ট বার্তা মমতার

সম্প্রতি বিধান সভা নির্বাচনে বড় ধাক্কা খাওয়ার পর পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের প্রধান মমতা বন্দ্যোপাধ্যায় দলকে নতুন করে সাজানোর ডাক দিয়েছেন। একই সঙ্গে স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, যারা দলে থাকতে চান না, তারা চলে যেতে পারেন।

শুক্রবার (১৫ মে) কলকাতার কালীঘাটে নিজের বাসভবনে অভিষেক বন্দ্যোপাধ্যায়সহ শীর্ষ নেতাদের নিয়ে জরুরি বৈঠক করেন মমতা। বৈঠকে তিনি দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, 'যারা অন্য দলে চলে যেতে চায়, তাদের যেতে দিন। আমি নতুন করে দল গড়ব। যারা থাকবেন, তারা ক্ষতিগ্রস্ত দলীয় অফিসগুলো মেরামত করুন, রং করুন, আবার চালু করুন। প্রয়োজন হলে আমি নিজেও রং করব। তৃণমূল কখনো মাথা নত করবে না।'

দলীয় সূত্র জানায়, নির্বাচনের ভরাডুবির পর দলের মনোবল চাঙ্গা করতেই এই বৈঠক ডাকা হয়। মমতা বলেন, জনগণের রায় লুট করা হয়েছে, তবুও দল ঘুরে দাঁড়াবে।

প্রসঙ্গত, ফল ঘোষণার পরদিনই (৬ মে) এক সংবাদ সম্মেলনে মমতা বলেছিলেন, 'আমি জানি অনেকে অন্য দলে চলে যাবে। তাদের নিজস্ব কারণ থাকতে পারে। যার যেতে ইচ্ছে করে, সে যেতে পারে। আমি কাউকে জোর করে ধরে রাখতে বিশ্বাস করি না।' 

এবারের বিধানসভা নির্বাচনে তৃণমূলের অবস্থা খুবই খারাপ। ২৯৪ আসনের মধ্যে দলটি মাত্র ৮০টিতে জয় পেয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও তাঁর ঐতিহ্যবাহী আসন ভবানীপুরে পরাজিত হয়েছেন। শাসক দল থেকে বিরোধী দলে নেমে আসতে হয়েছে তৃণমূলকে।

এখন দেখার বিষয়, মমতার 'এই যাওয়ার দরজা খোলা' বার্তার পর দলে কতটা ভাঙন দেখা যায় এবং তিনি কীভাবে দলকে আবার সংগঠিত করেন।





  বিষয়:   মমতা বন্দ্যোপাধ্যায়  তৃণমূল কংগ্রেস  পশ্চিমবঙ্গ নির্বাচন  বিধানসভা নির্বাচন  ভারতীয় রাজনীতি  তৃণমূল ভরাডুবি  দল পুনর্গঠন 



Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy