প্রকাশ: শনিবার, ১৬ মে, ২০২৬, ৭:৫৮ পিএম (ভিজিট : ৬০)

X
প্রতীকী ছবি
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। তফসিল অনুযায়ী, আগামী ৭ জুন অনুষ্ঠিত হবে বিসিবি পরিচালনা পর্ষদের নির্বাচন। নির্বাচনের প্রাথমিক আনুষ্ঠানিকতা হিসেবে আগামী ২০ ও ২১ মে মনোনয়নপত্র বিক্রি করা হবে। আজ শনিবার (১৬ মে) এ তফসিল ঘোষণা করা হয়।
এর আগে, বিসিবির অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবাল মেয়াদ পূর্ণ হওয়ার আগেই নির্বাচন দেওয়ার ইচ্ছে প্রকাশ করার পর তিন সদস্যের নির্বাচন কমিশন গঠন হয়।
নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, আগ্রহী প্রার্থীরা ২০ ও ২১ মে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিসিবি কার্যালয় থেকে সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করতে পারবেন।
মনোনয়নপত্র জমা বা দাখিলের জন্য সময় নির্ধারণ করা হয়েছে ২২ ও ২৩ মে। মনোনয়নপত্র দাখিলের পর তা যাচাই-বাছাই ও প্রত্যাহারের নির্দিষ্ট প্রক্রিয়া শেষে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।
গত ৭ এপ্রিল আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচিত পর্ষদ ভেঙে তামিম ইকবালের নেতৃত্বে ১১ সদস্যের অ্যাডহক কমিটি গঠন করে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)।
এনএসসি জানায়, আগামী তিন মাসের মধ্যে ক্রিকেট বোর্ডে নির্বাচনের আয়োজন করবে তামিম ইকবালের নেতৃত্বাধীন অ্যাডহক কমিটি। নির্ধারিত সময়ের মধ্যেই ক্রিকেট বোর্ডের নির্বাচনের ব্যবস্থা করে যাচ্ছেন তামিম ইকবালের নেতৃত্বাধীন এডহক কমিটি।
প্রসঙ্গত, গত বছরের অক্টোবরে অনুষ্ঠিত হয়েছিল বিসিবির নির্বাচন। আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন পরিচালনা পর্ষদ বয়স ছয় মাস হওয়ার মধ্যেই বিলুপ্ত করা হয়। দায়িত্ব গ্রহণের পর থেকেই অবশ্য চরম বিরোধিতার মুখে পড়েছেন বুলবুল। বুলবুলের নেতৃত্বে কমিটি গঠনের পর