বায়ার্ন মিউনিখে চুক্তির মেয়াদ বাড়ালেন নয়্যার

ক্রীড়া ডেস্ক

খেলাধুলা

আরও এক মৌসুম বায়ার্ন মিউনিখে থাকছেন মানুয়েল নয়্যার। জার্মান চ্যাম্পিয়নদের সঙ্গে ২০২৭ সালের জুন পর্যন্ত চুক্তির মেয়াদ বাড়িয়েছেন

2026-05-16T20:17:28+00:00
2026-05-16T20:17:28+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বায়ার্ন মিউনিখে চুক্তির মেয়াদ বাড়ালেন নয়্যার
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৬ মে, ২০২৬, ৮:১৭ পিএম   (ভিজিট : ২১)
বায়ার্ন মিউনিখের হয়ে ৫৯৭ ম্যাচ খেলেছেন মানুয়েল নয়্যার।
X

বায়ার্ন মিউনিখের হয়ে ৫৯৭ ম্যাচ খেলেছেন মানুয়েল নয়্যার।

আরও এক মৌসুম বায়ার্ন মিউনিখে থাকছেন মানুয়েল নয়্যার। জার্মান চ্যাম্পিয়নদের সঙ্গে ২০২৭ সালের জুন পর্যন্ত চুক্তির মেয়াদ বাড়িয়েছেন অভিজ্ঞ এই গোলরক্ষক। ২০১১ সাল থেকে ক্লাবটিতে আছেন নয়ার। এখানে দুটি চ্যাম্পিয়ন্স লিগসহ মোট ৩৩টি ট্রফি জিতেছেন ৪০ বছর বয়সি তারকা। সব প্রতিযোগিতা মিলিয়ে বায়ার্নের হয়ে ৫৯৭ ম্যাচের ২৬৯টিতে কোনো গোল হজম করেননি তিনি।

আর এই মৌসুমে অল্পের জন্য চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে খেলার সুযোগ হাতছাড়া হয়েছে নয়ার ও বায়ার্নের। সেমিফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন পিএসজির বিপক্ষে হেরে বিদায় নিয়েছে তারা। এখন ঘরোয়া ডাবল জয়ের হাতছানি তাদের সামনে। আগামী ২৩ মে জার্মান কাপের ফাইনালে স্টুটগার্টের মুখোমুখি হবে বুন্ডেসলিগা জয়ীরা।

নয়্যারের পাশাপাশি রিজার্ভ গোলরক্ষক সভেন উলরিখের চুক্তির মেয়াদও এক বছর বাড়ানোর কথা শুক্রবার বিবৃতিতে জানিয়েছে বায়ার্ন। দীর্ঘদিন ধরে জার্মানির এক নম্বর গোলরক্ষক ছিলেন নয়ার। ২০১৪ বিশ্বকাপ জয়ে তার ছিল বড় অবদান। ২০২৪ ইউরোর পর জাতীয় দলকে বিদায় জানান তিনি।

তবে আসন্ন বিশ্বকাপে জার্মানি দলে তার সম্ভাব্য চমকপ্রদ প্রত্যাবর্তন নিয়ে জল্পনা বাড়ছে। জার্মানির কোচ ইউলিয়ান নাগেলসমান আগামী সপ্তাহে দল ঘোষণা করবেন।







Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy