লিভারপুলকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগে অ্যাস্টন ভিলা

ক্রীড়া ডেস্ক

খেলাধুলা

ইংলিশ প্রিমিয়ার লিগে লিভারপুলকে হারিয়ে আগামী মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগ নিশ্চিত করেছে অ্যাস্টন ভিলা। তারা জিতেছে ৪-২ গোলে। ম্যাচের

2026-05-16T20:39:28+00:00
2026-05-16T20:39:28+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
লিভারপুলকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগে অ্যাস্টন ভিলা
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৬ মে, ২০২৬, ৮:৩৯ পিএম   (ভিজিট : ৬৬)
দাপুুটে জয় পেয়েছে অ্যাস্টন ভিলা।
X

দাপুুটে জয় পেয়েছে অ্যাস্টন ভিলা।

ইংলিশ প্রিমিয়ার লিগে লিভারপুলকে হারিয়ে আগামী মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগ নিশ্চিত করেছে অ্যাস্টন ভিলা। তারা জিতেছে ৪-২ গোলে। ম্যাচের প্রথমার্ধে ৪২ মিনিটে দুর্দান্ত এক শটে ভিলাকে এগিয়ে দেন মরগান রজার্স। তবে বিরতির পরপরই ৫২ মিনিটে ভার্জিল ফন ডাইক হেড থেকে গোল করে লিভারপুলকে সমতায় ফেরান। যদিও পাঁচ মিনিট পরই ডমিনিক সোবোসলাইয়ের ভুলের সুযোগ নেন ওয়াটকিনস। 

তার গোলে আবারও এগিয়ে যায় ভিলা। এরপর ৭৩ মিনিটে কাছ থেকে আরও একটি গোল করে নিজের জোড়া গোল পূরণ করেন তিনি। তার পর তো শেষ দিকে ৮৯ মিনিটে জন ম্যাকগিন বক্সের বাইরে থেকে দুর্দান্ত এক শটে ব্যবধান আরও বাড়ান। যোগ করা সময়ে (৯০+২ মিনিটে) ফন ডাইকের দ্বিতীয় গোলটি কেবলই ব্যবধান কমিয়েছে। সব প্রতিযোগিতা মিলিয়ে এটি ছিল লিভারপুলের মৌসুমের ১৯তম হার।

ভিলা পারলেও এখনও চ্যাম্পিয়ন্স লিগ নিশ্চিত হয়নি আর্নে স্লটের শিষ্যদের।  ব্রাইটন ও বোর্নমাউথের ফলাফলের ওপর নির্ভর করে শেষ দিন পর্যন্ত অপেক্ষায় থাকতে হবে তাদের। 








Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy