সনের নেতৃত্বে দ. কোরিয়ার বিশ্বকাপ দল ঘোষণা

ক্রীড়া ডেস্ক

খেলাধুলা

টটেনহ্যাম হটস্পারের সাবেক ফরোয়ার্ড ও দক্ষিণ কোরিয়া দলের অধিনায়ক সন হিউং-মিন তার ক্যারিয়ারের চতুর্থ বিশ্বকাপের জন্য দলে ডাক

2026-05-16T20:42:41+00:00
2026-05-16T20:42:41+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সনের নেতৃত্বে দ. কোরিয়ার বিশ্বকাপ দল ঘোষণা
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৬ মে, ২০২৬, ৮:৪২ পিএম   (ভিজিট : ৬৬)
দক্ষিণ কোরিয়ার অধিনায়ক সন হিউং-মিন-ফাইল ছবি
X

দক্ষিণ কোরিয়ার অধিনায়ক সন হিউং-মিন-ফাইল ছবি

টটেনহ্যাম হটস্পারের সাবেক ফরোয়ার্ড ও দক্ষিণ কোরিয়া দলের অধিনায়ক সন হিউং-মিন তার ক্যারিয়ারের চতুর্থ বিশ্বকাপের জন্য দলে ডাক পেয়েছেন।  ২০২৩ সালে টটেনহ্যাম ছেড়ে মার্কিন ক্লাব লস অ্যাঞ্জেলেস এফসি-তে যোগ দেওয়া ৩৩ বছর বয়সি এই তারকাকে ঘিরেই আসন্ন বিশ্বকাপের দল সাজিয়েছেন কোচ হং মিয়ং-বো।

বিশ্বকাপের গ্রুপ ‘এ’-তে থাকা দক্ষিণ কোরিয়া আগামী ১২ জুন চেক প্রজাতন্ত্রের বিপক্ষে ম্যাচ দিয়ে তাদের বিশ্বকাপ মিশন শুরু করবে। এরপর ১৯ জুন গুয়াদালাহারায় তাদের দ্বিতীয় ম্যাচ স্বাগতিক মেক্সিকোর বিপক্ষে। আর ২৫ জুন মন্তেরেইতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে গ্রুপ পর্বের খেলা শেষ করবে তারা।

কোচ হং মিয়ং-বো এক অভিজ্ঞ স্কোয়াড ঘোষণা করেছেন। আর এই দলে অধিনায়ক সনের পাশাপাশি উলভারহ্যাম্পটনের ফরোয়ার্ড হোয়াং হি-চ্যান এবং ব্রিটিশ ফুটবলে খেলা কয়েকজন মিডফিল্ডার জায়গা পেয়েছেন; যাদের মধ্যে রয়েছেন বে জুন-হো (স্টোক সিটি), পেক সুং-হো (বার্মিংহাম), ইয়াং হিউন-জুন (সেল্টিক) এবং ইওম জি-সং (সোয়ানসি সিটি)।

এছাড়াও দলে আছেন পিএসজি মিডফিল্ডার লি কাং-ইন এবং বায়ার্ন মিউনিখের ডিফেন্ডার কিম মিন-জে। তবে এবারের দলের সবচেয়ে বড় চমক বরুশিয়া মনশেনগ্লাডবাখের জার্মান বংশোদ্ভূত ডিফেন্ডার জেনস ক্যাস্ট্রপ। দক্ষিণ কোরিয়ার বিশ্বকাপ ইতিহাসে তিনিই প্রথম দ্বৈত নাগরিকত্বের খেলোয়াড় হিসেবে জায়গা পেয়েছেন।

জার্মান বাবা ও কোরীয় মায়ের সন্তান জেনস ক্যাস্ট্রপ যুব পর্যায়ে জার্মানির হয়ে খেললেও গত বছর সিদ্ধান্ত বদলে দক্ষিণ কোরিয়ার হয়ে আন্তর্জাতিক ফুটবল খেলা শুরু করেন এবং ইতিমধ্যেই দেশের জার্সিতে পাঁচটি ম্যাচ খেলেছেন।

দক্ষিণ কোরিয়ার বিশ্বকাপ স্কোয়াড গোলকিপার: জো হিয়ন-উ (উলসান), কিম সেউং-গিউ (এফসি টোকিও), সং বাম-কুন (জিওনবুক)। ডিফেন্ডার: কিম মুন-হোয়ান (ডেজিয়ন), কিম মিন-জে (বায়ার্ন মিউনিখ), কিম তাই-হিয়ন (কাশিমা অ্যান্টলার্স), পার্ক জিন-সিওব (জেচিয়াং এফসি), সিওল ইয়ং-উ (রেড স্টার বেলগ্রেড), জেনস ক্যাস্ট্রপ (বরুশিয়া মনশেনগ্লাডবাখ), লি কি-হিউক (গ্যাংওয়ান), লি তাই-সিওক (এফকে অস্ট্রিয়া ভিয়েন), লি হান-বম (মিডটজিল্যান্ড), চো ইউ-মিন (শারজাহ এফসি)। মিডফিল্ডার: কিম জিন-গিউ (জিওনবুক), বে জুন-হো (স্টোক সিটি), পাইক সেউং-হো (বার্মিংহাম), ইয়াং হিউন-জুন (সেল্টিক), ইওম জি-সুং (সোয়ানসি), লি কাং-ইন (পিএসজি), লি ডং-গিয়ং (উলসান), লি জে-সাং (মাইনৎস), হুয়াং ইন-বম (ফেইনুর্ড), হুয়াং হি-চ্যান (উলভারহ্যাম্পটন)। ফরোয়ার্ড: সন হিউং-মিন (লস অ্যাঞ্জেলেস এফসি), ওহ হিয়ন-গিউ (বেসিকতাস), চো গুয়ে-সাং (মিডটজিল্যান্ড)।








Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy