যুক্তরাজ্যের প্রথম বিলিয়নিয়ার ক্রীড়াবিদ ডেভিড বেকহ্যাম

ক্রীড়া ডেস্ক

খেলাধুলা

ম্যানচেস্টার ইউনাইটেড এবং ইংল্যান্ডের সাবেক ফুটবল তারকা ডেভিড বেকহ্যাম প্রথম ব্রিটিশ ক্রীড়াবিদ হিসেবে বিলিয়নেয়ার বা শতকোটিপতি হওয়ার গৌরব

2026-05-16T20:51:22+00:00
2026-05-16T20:51:22+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
যুক্তরাজ্যের প্রথম বিলিয়নিয়ার ক্রীড়াবিদ ডেভিড বেকহ্যাম
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৬ মে, ২০২৬, ৮:৫১ পিএম   (ভিজিট : ২৭)
লিওনেল মেসি ও ইংল্যান্ডের সাবেক ফুটবল তারকা ডেভিড বেকহ্যাম-ইন্টারনেট
X

লিওনেল মেসি ও ইংল্যান্ডের সাবেক ফুটবল তারকা ডেভিড বেকহ্যাম-ইন্টারনেট

ম্যানচেস্টার ইউনাইটেড এবং ইংল্যান্ডের সাবেক ফুটবল তারকা ডেভিড বেকহ্যাম প্রথম ব্রিটিশ ক্রীড়াবিদ হিসেবে বিলিয়নেয়ার বা শতকোটিপতি হওয়ার গৌরব অর্জন করেছেন। ২০২৬ সালের ‘সানডে টাইমস রিচ লিস্ট’-এর বরাত দিয়ে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

তালিকা প্রস্তুতকারকদের মতে, ডেভিড বেকহ্যাম এবং তার স্ত্রী ভিক্টোরিয়া বেকহ্যামের যৌথ সম্পদের পরিমাণ এ বছর আনুমানিক ১.১৮৫ বিলিয়ন পাউন্ডে (প্রায় ১.৫৮৩ বিলিয়ন মার্কিন ডলার) পৌঁছেছে। আর এই বিশাল অঙ্কের সম্পদ নিয়ে বেকহ্যাম দম্পতি যুক্তরাজ্যের সবচেয়ে ধনী ক্রীড়াবিদদের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছেন।

এই তালিকার শীর্ষে রয়েছে ফর্মুলা ওয়ানের সাবেক প্রধান নির্বাহী বার্নি ইক্লেস্টোনের পরিবার, যাদের সম্পদের পরিমাণ প্রায় ২ বিলিয়ন পাউন্ড (২.৭ বিলিয়ন ডলার)। ২০১৩ সালে ফুটবলকে বিদায় জানানো ৫১ বছর বয়সি বেকহ্যাম বর্তমানে মার্কিন ক্লাব ‘ইন্টার মায়ামি’র সহ-স্বত্বাধিকারী।

ক্লাবটিকে মেজর লিগ সকারের (গখঝ) সবচেয়ে মূল্যবান ক্লাব হিসেবে বিবেচনা করা হয়, যার বর্তমান মূল্য প্রায় ১.০৭ বিলিয়ন পাউন্ড (১.৪ বিলিয়ন ডলার)। এছাড়া অ্যাডিডাস এবং হুগো বসের মতো বিশ্বখ্যাত ব্র্যান্ডগুলোর শুভেচ্ছাদূত (ব্র্যান্ড অ্যাম্বাসেডর) হিসেবেও তিনি মোটা অঙ্কের অর্থ আয় করেন।

অন্যদিকে, পপ ব্যান্ড ‘স্পাইস গার্লস’-এর সাবেক সদস্য ভিক্টোরিয়া বেকহ্যামের আয়ের একটি বড় অংশ আসে তার নিজস্ব ফ্যাশন লেবেল থেকে।

তালিকার অন্যান্য ক্রীড়াবিদ সানডে টাইমসের এই ধনী ক্রীড়াবিদদের তালিকায় অন্যান্য চেনা মুখদের মধ্যে রয়েছেন:লুইস হ্যামিল্টন (৫ম স্থান): সাতবারের ফর্মুলা ওয়ান চ্যাম্পিয়নের সম্পদের পরিমাণ ৪৩৫ মিলিয়ন পাউন্ড (৫৮২ মিলিয়ন ডলার)।

ররি ম্যাকিলরয় (৭ম স্থান): বর্তমান মাস্টার্স গলফ চ্যাম্পিয়নের সম্পদ ৩২৫ মিলিয়ন পাউন্ড (৪৩৫ মিলিয়ন ডলার)। অ্যান্থনি জোশুয়া (৮ম স্থান): সাবেক এই হেভিওয়েট বক্সারের মোট সম্পদ ২৪০ মিলিয়ন পাউন্ড (৩২১ মিলিয়ন ডলার)। টাইসন ফিউরি (৯ম স্থান): জোশুয়ার চিরপ্রতিদ্বন্দ্বী ফিউরির সম্পদের পরিমাণ ১৬২ মিলিয়ন পাউন্ড (২১৭ মিলিয়ন ডলার)। হ্যারি কেইন ও অ্যান্ডি মারে (যৌথভাবে ১০ম স্থান): বায়ার্ন মিউনিখের ইংলিশ স্ট্রাইকার হ্যারি কেইন এবং উইম্বলডনজয়ী সাবেক টেনিস তারকা অ্যান্ডি মারে উভয়েরই সম্পদের পরিমাণ ১১০ মিলিয়ন পাউন্ড (১৪৭ মিলিয়ন ডলার)।

ক্রীড়া জগতের সঙ্গে যুক্ত ব্যবসায়ীদের মধ্যে ম্যানচেস্টার ইউনাইটেডের সহ-স্বত্বাধিকারী জিম র‌্যাটক্লিফের মোট সম্পদ এবার বেশ কমে গেছে। তার মালিকানাধীন পেট্রোকেমিক্যাল কোম্পানি ‘আইএনইওএস’র রাজস্ব হ্রাস ও প্রায় ৫১৫.৭ মিলিয়ন পাউন্ড লোকসানের কারণে র‌্যাটক্লিফের মোট সম্পদ ১.৮৫ বিলিয়ন পাউন্ড কমে দাঁড়িয়েছে ১৫.১৯৪ বিলিয়ন পাউন্ডে (২০.৩ বিলিয়ন ডলার)। এর ফলে সার্বিক রিচ লিস্টে তার অবস্থানের অবনতি হয়েছে।

বিপরীতে, যুক্তরাজ্যের বিলিয়নিয়ার ক্লাবে নতুন যুক্ত হয়েছেন ক্রীড়া প্রবর্তক (প্রমোটর) ব্যারি হার্ন ও তার ছেলে এডি হার্ন। বক্সিং, ডার্টস এবং স্নুকার জগতের অন্যতম শীর্ষ প্রতিষ্ঠান ‘ম্যাচরুম স্পোর্টস’-এর প্রতিষ্ঠাতা ব্যারি এবং বর্তমান চেয়ারম্যান এডির যৌথ সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ১.০৩৫ বিলিয়ন পাউন্ড (১.৩৮ বিলিয়ন ডলার)।








Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy