তুরস্ক ও তিউনিসিয়ায় ঈদুল আজহার তারিখ ঘোষণা

অনলাইন ডেস্ক

ধর্ম

পবিত্র ঈদুল আজহার তারিখ ঘোষণা করেছে তুরস্ক ও তিউনিসিয়া। দুই দেশই জানিয়েছে, আগামী ২৭ মে (বুধবার) ঈদুল আজহা উদযাপিত হবে।

2026-05-17T11:59:35+00:00
2026-05-17T11:59:35+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
তুরস্ক ও তিউনিসিয়ায় ঈদুল আজহার তারিখ ঘোষণা
অনলাইন ডেস্ক
প্রকাশ: রোববার, ১৭ মে, ২০২৬, ১১:৫৯ এএম   (ভিজিট : ৫৮)
ফাইল ছবি
X

ফাইল ছবি

পবিত্র ঈদুল আজহার তারিখ ঘোষণা করেছে তুরস্ক ও তিউনিসিয়া। দুই দেশই জানিয়েছে, আগামী ২৭ মে (বুধবার) ঈদুল আজহা উদযাপিত হবে।

রোববার (১৭ মে) আন্তর্জাতিক সংবাদমাধ্যম গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়, তুরস্ক ও তিউনিসিয়া নিশ্চিত করেছে যে আগামীকাল সোমবার (১৮ মে) থেকে ইসলামিক হিজরি বর্ষপঞ্জি অনুযায়ী জিলহজ মাস শুরু হবে। আর ১০ জিলহজে ঈদুল আজহা পালিত হওয়ায় ২৭ মে নির্ধারণ করা হয়েছে উৎসবের দিন।

প্রতিবেদনে আরও বলা হয়, শনিবার (১৬ মে) বিশ্বের প্রথম দেশ হিসেবে আনুষ্ঠানিকভাবে ঈদুল আজহার তারিখ ঘোষণা করে তিউনিসিয়া। অপরদিকে তুরস্ক চাঁদ দেখা নয়, বরং জ্যোতির্বিজ্ঞানের গণনার ভিত্তিতে ইসলামিক ক্যালেন্ডার অনুসরণ করে আগেই ঈদের তারিখ নির্ধারণ করে থাকে।

তুরস্কের ঘোষণায় বলা হয়েছে, ১৮ মে (সোমবার) জিলহজ মাস শুরু হবে এবং সেই হিসাব অনুযায়ী ২৭ মে দেশটিতে ঈদুল আজহা উদযাপিত হবে।

এদিকে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ঈদুল আজহার তারিখ চূড়ান্তভাবে জানা যাবে রোববার সন্ধ্যায়। সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের পক্ষ থেকে জানানো হয়েছে, হিজরি ১৪৪৭ সালের ২৯ জিলকদে (রোববার) সন্ধ্যায় চাঁদ দেখা কমিটি বৈঠকে বসবে এবং জিলহজ মাসের চাঁদ অনুসন্ধান করা হবে।

ইসলামি ক্যালেন্ডারে জিলহজ মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই মাসেই মুসলমানরা পবিত্র হজ পালন করেন এবং ঈদুল আজহা উদযাপন করেন। মাসের ৯ তারিখে পালিত হয় আরাফাত দিবস এবং ১০ তারিখে উদযাপিত হয় ঈদুল আজহার মূল উৎসব।




  বিষয়:   ঈদুল আজহা  তুরস্ক  তিউনিসিয়া 



Loading...
Loading...


ধর্ম এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy