শ্রীমঙ্গলে এনসিসি ব্যাংকের ৩৩ বছর পূর্তি উদযাপন

শ্রীমঙ্গল প্রতিনিধি

অর্থ-বানিজ্য

আগামী দিনগুলোতেও আধুনিক ব্যাংকিং সেবায় গ্রাহকদের পাশে থাকার প্রত্যয় নিয়ে 'সান্নিধ্য ও রুপান্তরের ৩৩ বছর' এই অঙ্গীকারকে সামনে

2026-05-17T16:51:46+00:00
2026-05-17T16:51:46+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
শ্রীমঙ্গলে এনসিসি ব্যাংকের ৩৩ বছর পূর্তি উদযাপন
শ্রীমঙ্গল প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৭ মে, ২০২৬, ৪:৫১ পিএম   (ভিজিট : ৫৪)
শ্রীমঙ্গলে এনসিসি ব্যাংকের ৩৩ বছর পূর্তি উদযাপন
X

শ্রীমঙ্গলে এনসিসি ব্যাংকের ৩৩ বছর পূর্তি উদযাপন

আগামী দিনগুলোতেও আধুনিক ব্যাংকিং সেবায় গ্রাহকদের পাশে থাকার প্রত্যয় নিয়ে 'সান্নিধ্য ও রুপান্তরের ৩৩ বছর' এই অঙ্গীকারকে সামনে রেখে শ্রীমঙ্গলে নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে এনসিসি ব্যাংক পিএলসি-এর ৩৩ বছর পূর্তি।

রোববার (১৭ মে) বিকেল সাড়ে ৪টায় শ্রীমঙ্গল শাখায় আয়োজিত অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপক জয়দীপ বিশ্বাস স্টাফ ও আমন্ত্রিত অতিথিদের সঙ্গে নিয়ে কেক কাটেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল পৌরসভার সাবেক মেয়র, বিশিষ্ট শিল্পপতি  মো. মহসিন মিয়া।

এ সময় আরও উপস্থিত ছিলেন ব্যাংকের ক্যাশ ইনচার্জ ওবায়দুল হক, সিনিয়র অফিসার অয়ন রায়,  গ্রিনলিফ ইনোভেশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সুব্রত দাশ, ন্যাশনাল লাইফ ইন্সুরেন্সের-এর ডেপুটি ভাইস প্রেসিডেন্ট মো. আন্নাছ মিয়া, বিশিষ্ট ব্যবসায়ী, ফয়ছল আহমদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উল্লেখ্য, এনসিসি ব্যাংক পিএলসি বাংলাদেশের একটি বেসরকারি বাণিজ্যিক ব্যাংক। প্রতিষ্ঠানটি ১৯৮৫ সালে 'ন্যাশনাল ক্রেডিট লিমিটেড' নামে একটি বিনিয়োগ কোম্পানি হিসেবে যাত্রা শুরু করে। পরবর্তীতে ১৯৯৩ সালের ১৭ মে বাংলাদেশ ব্যাংকের অনুমোদনের মাধ্যমে এটি পূর্ণাঙ্গ বাণিজ্যিক ব্যাংকে রূপান্তরিত হয়।

বর্তমানে সারাদেশে ব্যাংকটির ১৪০টি শাখা, ১৩২টি এটিএম বুথ এবং ৯টি উপশাখা রয়েছে।





Loading...
Loading...


অর্থ-বানিজ্য এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy