এবার কোলম্যানের কোচ হতে বাধা এজেন্ট

ক্রীড়া প্রতিবেদক

খেলাধুলা

হামজা-জামালদের কোচ নিয়ে নাটকীয়তা কাটছেই না। ওয়েলসের কোচ ক্রিস কোলম্যানের ব্যাপারে বাফুফে আন্তরিক। উচ্চ বাজেটের হওয়া সত্ত্বেও ক্রীড়া

2026-05-17T19:03:25+00:00
2026-05-17T19:03:25+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
এবার কোলম্যানের কোচ হতে বাধা এজেন্ট
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১৭ মে, ২০২৬, ৭:০৩ পিএম   (ভিজিট : ৩০)
বাফুফে সভাপতি তাবিথ আউয়াল
X

বাফুফে সভাপতি তাবিথ আউয়াল

হামজা-জামালদের কোচ নিয়ে নাটকীয়তা কাটছেই না। ওয়েলসের কোচ ক্রিস কোলম্যানের ব্যাপারে বাফুফে আন্তরিক। উচ্চ বাজেটের হওয়া সত্ত্বেও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক কোলম্যানের পক্ষেই রয়েছেন। এরপরও বাফুফে কোলম্যানকে কোচ হিসেবে আনুষ্ঠানিক ঘোষণা দিতে পারছে না।

রোববার বিকালে জাতীয় স্টেডিয়ামে ৪৯তম জাতীয় অ্যাথলেটিক্সের উদ্বোধন করতে এসেছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। সেখানে ফুটবল কোচ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিয়েছেন ক্রীড়াঙ্গনের অভিভাবক। তিনি বলেন, ‘আমরা যাকে (কোলম্যান) নেয়ার জন্য মানসিকভাবে প্রস্ততি নিয়েছি, তার বিষয়ে সার্বিকভাবে ফেডারেশন যে সহযোগিতা চেয়েছে, তা প্রদান করার জন্য আমরা প্রস্তুত। কিন্তু আমি বাফুফে থেকে জানলাম তার যে এজেন্ট রয়েছে, তার সঙ্গে এখনও বোঝাপড়া হয়নি।’

ফুটবল বিশ্বে খেলোয়াড়-কোচ চুক্তিতে এজেন্ট বড় ভূমিকা রাখেন। বাংলাদেশ ফুটবল ফেডারেশন দুই বছরের জন্য কোলম্যানকে কোচ নিয়োগ করতে চায়। এজন্য কোলম্যানের এজেন্ট বড় অঙ্কের টাকা দাবি করেছে। কয়েক লাখ টাকার অঙ্ক এজেন্টকে দিতে হবে। যা ফেডারেশনের জন্য বড় কষ্টসাধ্য। এই জায়গায় বাফুফে-কোলম্যান চুক্তি আটকে আছে এবং না হওয়ার শঙ্কা দেখছেন খোদ ক্রীড়া প্রতিমন্ত্রী। তিনি বলেন, ‘এজেন্টের সঙ্গে বোঝাপড়া শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। আসলে আমরা শেষ পর্যন্ত কোলম্যানকে পাব কি না?

৫ জুন বাংলাদেশ সান মারিনোতে প্রীতি ম্যাচ খেলবে। সপ্তাহ তিনেকের মতো সময় বাকি। জাতীয় ফুটবল দলের কোচ নিয়োগ প্রয়োজন দ্রুতই। বিষয়টি অনুধাবন করে ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, ‘এখনও আমরা কোলম্যানের ব্যাপারে ইতিবাচক। এরপরও যদি কোনো কারণে কোলম্যান না হয়, তাহলে তালিকায় পরবর্তী যে আছে তাকে নিতে বলেছি।’

বাফুফে সভাপতি তাবিথ আউয়াল শনিবার রাতে থাইল্যান্ড থেকে দেশে ফিরেছেন। রোববার তিনি সাংবাদিকদের সঙ্গে কোচ নিয়ে আলোচনা করতে চেয়েছিলেন। কোচের ইস্যু সুরাহা না হওয়ায় সেটা পিছিয়ে আগামীকাল নির্ধারণ করেছেন। কোলম্যান ও অন্য সম্ভাব্য কোচও ইউরোপের। বাংলাদেশের চেয়ে সময়ে পিছিয়ে থাকায় বাফুফে সভাপতি আজ বাংলাদেশ সময় রাত পর্যন্ত অপেক্ষা করতে চান। এরপর আগামীকাল কোচ বিষয়ে একটি সামগ্রিক আপডেট জানানোর পরিকল্পনা রয়েছে।








Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy