বার্সেলোনা অধ্যায় শেষ হচ্ছে লেভানদোভস্কির

ক্রীড়া ডেস্ক

খেলাধুলা

চার বছরের অধ্যায় শেষ করে বার্সেলোনা ছাড়ার ঘোষণা দিয়েছেন পোল্যান্ডের স্ট্রাইকার রবার্তো লেভানদোভস্কি। ৩৭ বছর বয়সি এই ফরোয়ার্ডের

2026-05-17T19:37:55+00:00
2026-05-17T19:37:55+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বার্সেলোনা অধ্যায় শেষ হচ্ছে লেভানদোভস্কির
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: রোববার, ১৭ মে, ২০২৬, ৭:৩৭ পিএম   (ভিজিট : ৩৪)
রবার্তো লেভানদোভস্কি।
X

রবার্তো লেভানদোভস্কি।

চার বছরের অধ্যায় শেষ করে বার্সেলোনা ছাড়ার ঘোষণা দিয়েছেন পোল্যান্ডের স্ট্রাইকার রবার্তো লেভানদোভস্কি।  ৩৭ বছর বয়সি এই ফরোয়ার্ডের হাত ধরে তিনটি লা লিগা শিরোপা জিতেছে বার্সা। গণমাধ্যমের খবর অনুযায়ী, চলতি গ্রীষ্মেই শেষ হচ্ছে লেভানদোভস্কির চুক্তির মেয়াদ। তাকে দলে ভেড়াতে সৌদি আরব, ইতালি ও যুক্তরাষ্ট্রের কয়েকটি ক্লাব আগ্রহ দেখিয়েছে।

শনিবার ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে লেভানদোভস্কি লিখেছেন, ‘চ্যালেঞ্জ ও কঠোর পরিশ্রমে ভরা চার বছর শেষে এখন সামনে এগিয়ে যাওয়ার সময়। আমি এই অনুভূতি নিয়েই বিদায় নিচ্ছি যে, আমার মিশন সম্পন্ন হয়েছে।’

আর সব প্রতিযোগিতা মিলিয়ে বার্সেলোনার হয়ে ১১৯ গোল করা এই স্ট্রাইকার আরও লিখেছেন, ‘প্রথম দিন থেকেই সমর্থকদের কাছ থেকে পাওয়া ভালোবাসা কখনও ভুলবো না। কাতালুনিয়াই আমার পৃথিবী। এই সুন্দর চার বছরে যাদের সঙ্গে পথচলা, সবাইকে ধন্যবাদ।’

বায়ার্ন মিউনিখ থেকে লেভানদোভস্কিকে দলে আনতে প্রাথমিকভাবে ৪ কোটি ৫০ লাখ ইউরো ট্রান্সফার ফি দিয়েছিল বার্সেলোনা। বোনাস যোগ করে অঙ্কটি আরও বেড়েছে। বায়ার্নের হয়ে ৩৪৪ গোল করেছিলেন তিনি। জিতেছিলেন আটটি বুন্দেসলিগা ও একটি চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা।

বার্সেলোনায় অভিষেক মৌসুমেই ২৩ গোল করে লা লিগার সর্বোচ্চ গোলদাতা হন লেভানদোভস্কি। তার হাত ধরেই চার বছর পর লিগ শিরোপা ঘরে তোলে বার্সা। পরের দুই মৌসুমেও বার্সেলোনার সর্বোচ্চ গোলদাতা ছিলেন লেভা। বিশেষ করে ২০২৪-২৫ মৌসুমে ২৭ গোল করে দলকে টানা শিরোপা ধরে রাখতে বড় ভূমিকা রাখেন।

তবে চলতি মৌসুমে একাধিক চোটে ভুগেছেন এই পোলিশ তারকা। ২৯ ম্যাচের মধ্যে মাত্র ১৫টিতে শুরুর একাদশে ছিলেন। গোল করেছেন ১৩টি।

বিদায়ী বার্তায় লেভানদোভস্কি লিখেছেন, ‘চার মৌসুম, তিনটি শিরোপা... বার্সা আবার তার জায়গায় ফিরেছে।’








Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy