কোলম্যান নাকি অন্য কেউ, নতুন কোচের নাম ঘোষণা সোমবার

ক্রীড়া ডেস্ক

খেলাধুলা

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের নতুন হেড কোচের নাম কয়েক দিন আগেই ঘোষণার কথা ছিল। সেই দৌড়ে এগিয়ে আছেন

2026-05-17T19:46:06+00:00
2026-05-17T19:46:06+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কোলম্যান নাকি অন্য কেউ, নতুন কোচের নাম ঘোষণা সোমবার
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: রোববার, ১৭ মে, ২০২৬, ৭:৪৬ পিএম   (ভিজিট : ৭৬)
ওয়েলসের সাবেক ফুটবল কোচ ক্রিস কোলম্যান
X

ওয়েলসের সাবেক ফুটবল কোচ ক্রিস কোলম্যান

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের নতুন হেড কোচের নাম কয়েক দিন আগেই ঘোষণার কথা ছিল। সেই দৌড়ে এগিয়ে আছেন ওয়েলসের সাবেক কোচ ক্রিস কোলম্যান। তবে এখনও কোচের নাম কিংবা চুক্তি স্বাক্ষরের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

বাফুফে সভাপতি তাবিথ আউয়াল সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, সোমবারের মধ্যেই নতুন কোচের বিষয়টি চূড়ান্ত হবে। জানা গেছে, কোচ নিয়োগে প্রায় ৩৬ হাজার ডলার ব্যয় হবে। এর মধ্যে হেড কোচ ও সহকারী কোচের বেতন ছাড়াও আয়কর অন্তর্ভুক্ত রয়েছে। ব্যয়ের বড় একটি অংশ বহন করবে বাফুফে। বাকি অংশের জন্য ক্রীড়া মন্ত্রণালয়ের সহায়তা চাওয়া হয়েছে।

এর আগে বেতন-ভাতা নিয়ে কোনও সমস্যা হবে না বলে জানিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তাহলে কোচ নিয়োগে বাধা কোথায়—এমন প্রশ্নের জবাবে তাবিথ আউয়াল বলেন, ‘সত্যি বলতে, আমি এই মুহূর্তে তা বলতে চাচ্ছি না। তবে কোচের বিষয়টি চূড়ান্ত হলে বা বাতিল হয়ে গেলে আমি অবশ্যই জানাবো।’

এরপর কোচ নিয়োগ নিয়ে আরও একদিন সময় চেয়ে তিনি বলেন, ‘আমার আরও কিছুটা সময় প্রয়োজন। তবে যাই হোক না কেন, আগামীকাল এটা চূড়ান্ত করবো।’

বর্তমানে একজন কোচের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে বাফুফে। তবে তিনি কোলম্যান নাকি অন্য কেউ—তা খোলাসা করেননি বাফুফে সভাপতি। শুধু বলেছেন, ‘একজন কোচের সঙ্গে আলোচনা চলছে।’







Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy