দ্রগবার ‘অ্যাসিস্টে’ মুগ্ধ প্যারিস!

ক্রীড়া ডেস্ক

খেলাধুলা

ফুটবল ছেড়েছেন অনেক আগেই। কিন্তু আইভরি কোস্ট তারকা দিদিয়ের দ্রগবা যেন এখনো মাঠের সেই পুরোনো জাদু ভুলে যাননি।

2026-05-17T20:04:14+00:00
2026-05-17T20:04:14+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
দ্রগবার ‘অ্যাসিস্টে’ মুগ্ধ প্যারিস!
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: রোববার, ১৭ মে, ২০২৬, ৮:০৪ পিএম   (ভিজিট : ২৭)
পুরস্কার হাতে দ্রগবা-সংগৃহীত
X

পুরস্কার হাতে দ্রগবা-সংগৃহীত

ফুটবল ছেড়েছেন অনেক আগেই। কিন্তু আইভরি কোস্ট তারকা দিদিয়ের দ্রগবা যেন এখনো মাঠের সেই পুরোনো জাদু ভুলে যাননি। ফ্রান্সের প্যারিসে আয়োজিত লেস ট্রফিস ইউএনএফপি গালায় তার একটি ছোট মুহূর্তই এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল।

অনুষ্ঠানে ‘জ্যুয়র সিতোয়েন’-(সম্মানজনক মানবিক পুরস্কার) সম্মানে ভূষিত হন দ্রগবা। আফ্রিকাজুড়ে শিক্ষা ও স্বাস্থ্য খাতে দীর্ঘদিনের সামাজিক কাজের স্বীকৃতি হিসেবেই তাকে এই পুরস্কার দেওয়া হয়। তবে পুরস্কারের মঞ্চের বাইরের এক ঘটনাই সবচেয়ে বেশি আলো কাড়ে।

গালার মাঝেই এক কিশোর অতিথি দ্রগবার দিকে একটি বল ছুড়ে দেয়। কালো স্যুট পরে থাকা সাবেক এই স্ট্রাইকার মুহূর্তেই পুরোনো রূপে ফিরে যান। দারুণ দক্ষতায় বল নিয়ন্ত্রণ করে হাসিমুখে সেটি ফিরিয়ে দেন।

কিশোরটির উচ্ছ্বসিত প্রতিক্রিয়া দ্রুতই ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। অনেকেই মজা করে এটিকে দ্রগবার ‘ক্যারিয়ারের সেরা অ্যাসিস্ট’ বলেও মন্তব্য করেন।

ঘটনার পর আরো একটি আবেগঘন মুহূর্ত তৈরি হয়। সেই কিশোর চুপিচুপি দ্রগবার হাতে একটি গোলাপ তুলে দেয়, যা ছিল তার সঙ্গিনীর জন্য। বিষয়টি বুঝতে পেরে দ্রগবা হাসিমুখে ফুলটি তার সঙ্গিনীর হাতে তুলে দেন।








Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy