চেলসির নতুন কোচ জাবি আলোনসো

ক্রীড়া ডেস্ক

খেলাধুলা

নতুন মৌসুমের আগে বড় চমক দেখাল চেলসি। ক্লাবটির নতুন ম্যানেজার হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক রিয়াল কোচ জাবি আলোনসো।

2026-05-17T21:15:29+00:00
2026-05-17T21:15:29+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
চেলসির নতুন কোচ জাবি আলোনসো
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: রোববার, ১৭ মে, ২০২৬, ৯:১৫ পিএম   (ভিজিট : ৫০)
সাবেক রিয়াল কোচ জাবি আলোনসো।
X

সাবেক রিয়াল কোচ জাবি আলোনসো।

নতুন মৌসুমের আগে বড় চমক দেখাল চেলসি। ক্লাবটির নতুন ম্যানেজার হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক রিয়াল কোচ জাবি আলোনসো। চার বছরের চুক্তিতে জুলাই থেকে দায়িত্ব নেবেন ৪৪ বছর বয়সি এই কোচ।

চেলসির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে আলোনসোর নিয়োগের ঘোষণা আসে এফএ কাপের ফাইনালে ম্যানচেস্টার সিটির কাছে হারের এক দিন পর। ক্লাবটি আশা করছে, বারবার কোচ পরিবর্তনের অস্থিরতা কাটিয়ে আলোনসো স্ট্যামফোর্ড ব্রিজে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে পারবেন। গত জানুয়ারিতে পারস্পরিক সমঝোতার ভিত্তিতে রিয়াল মাদ্রিদ ছাড়েন আলোনসো।

এর আগে জার্মান ক্লাব বায়ার লেভারকুসেনের দায়িত্বে তিন বছর কাটিয়ে ইতিহাস গড়েছিলেন তিনি। তার অধীনেই ২০২৪ সালে প্রথমবারের মতো বুন্দেসলিগা শিরোপা জেতে লেভারকুসেন। পাশাপাশি জিতেছিল জার্মান কাপও।

চেলসিতে যোগ দিয়ে আলোনসো বলেন, ‘চেলসি বিশ্বের অন্যতম বড় ক্লাব। এই ক্লাবের ম্যানেজার হতে পেরে আমি ভীষণ গর্বিত। মালিকপক্ষ ও ফুটবল পরিচালকদের সঙ্গে আলোচনায় বুঝেছি, আমাদের লক্ষ্য একই—এমন একটি দল গড়া, যারা নিয়মিত সর্বোচ্চ পর্যায়ে প্রতিদ্বন্দ্বিতা করবে এবং শিরোপার জন্য লড়বে।’ 

তিনি আরও বলেন, ‘দলে দারুণ প্রতিভাবান খেলোয়াড় আছে এবং এই ক্লাবের সম্ভাবনাও অনেক বড়। এই দলকে নেতৃত্ব দেওয়াটা আমার জন্য সম্মানের। এখন মূল লক্ষ্য কঠোর পরিশ্রম, সঠিক সংস্কৃতি তৈরি করা এবং ট্রফি জেতা।

চলতি মৌসুমে চেলসিতে কোচ পরিবর্তনের ধারা অব্যাহত ছিল। এনজো মারেস্কা ও লিয়াম রোজেনিয়রের পর অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দ্বিতীয়বার দায়িত্ব পালন করছেন ক্যালাম ম্যাকফারলেন। মৌসুমের শেষ দুই প্রিমিয়ার লিগ ম্যাচেও তিনিই দায়িত্বে থাকবেন।

খেলোয়াড়ি জীবনে লিভারপুলের হয়ে পাঁচ বছর খেলেছেন আলোনসো। ২০০৫ সালে ইংলিশ ক্লাবটির হয়ে জিতেছিলেন চ্যাম্পিয়ন্স লিগ। এছাড়া রিয়াল সোসিয়েদাদ, রিয়াল মাদ্রিদ ও বায়ার্ন মিউনিখের জার্সিতেও খেলেছেন তিনি।

স্পেন জাতীয় দলের হয়েও ছিল সমৃদ্ধ ক্যারিয়ার। ১১৪ ম্যাচ খেলে ২০১০ বিশ্বকাপ ও দুটি ইউরো চ্যাম্পিয়নশিপ জয়ের অংশ ছিলেন এই মিডফিল্ড তারকা।








Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy