৫ দেশে ঈদুল আজহার তারিখ ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক

ধর্ম

ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও ব্রুনাই, তিউনিসিয়া ও তুরস্কে যিলহজ মাসের শুরু এবং ঈদুল আযহার উদযাপনের তারিখ ঘোষণা করেছে।

2026-05-17T21:18:04+00:00
2026-05-17T21:18:04+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
৫ দেশে ঈদুল আজহার তারিখ ঘোষণা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ১৭ মে, ২০২৬, ৯:১৮ পিএম   (ভিজিট : ৬২)
প্রতীকী ছবি
X

প্রতীকী ছবি

ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও ব্রুনাই, তিউনিসিয়া ও তুরস্কে যিলহজ মাসের শুরু এবং ঈদুল আযহার উদযাপনের তারিখ ঘোষণা করেছে।

ইন্দোনেশিয়া জানিয়েছে, দেশটিতে ১৮ মে থেকে যিলহজ মাস শুরু হবে। সে অনুযায়ী আগামী ২৭ মে দেশটিতে ঈদুল আজহা উদযাপিত হবে।

একই ঘোষণা দিয়েছে মালয়েশিয়াও। দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, ১৮ মে হবে যিলহজের প্রথম দিন এবং ২৭ মে উদযাপিত হবে ঈদুল আজহা।

অন্যদিকে ব্রুনাই জানিয়েছে, দেশটিতে যিলহজের চাঁদ দেখা যায়নি। ফলে ১৮ মে যিলকদ মাসের শেষ দিন হিসেবে গণ্য হবে এবং ১৯ মে মঙ্গলবার থেকে যিলহজ মাস শুরু হবে। সে অনুযায়ী দেশটিতে ২৮ মে বৃহস্পতিবার ঈদুল আজহা উদযাপিত হবে।

এদিকে ঈদুল আজহার তারিখ ঘোষণা করেছে তিউনিসিয়া ও তুরস্ক। দেশ দুটি নিশ্চিত করেছে, আগামী ২৭ মে তাদের দেশে ঈদুল আজহা উদযাপিত হবে।

এদিকে উপসাগরীয় অঞ্চলের আরও কয়েকটি মুসলিম দেশও শিগগিরই যিলহজ মাসের চাঁদ দেখার ঘোষণা দিতে পারে বলে ধারণা করা হচ্ছে। সূত্র: গালফ নিউজ




  বিষয়:   ইন্দোনেশিয়া  মালয়েশিয়া  তিউনিসিয়া 



Loading...
Loading...


ধর্ম এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy