লন্ডন-প্রবাসী ইমরানুরই সেরা, ফিরলেন শিরিন

ক্রীড়া প্রতিবেদক

খেলাধুলা

আবারও বাংলাদেশের দ্রুততম মানব হলেন লন্ডন-প্রবাসী ইমরানুর রহমান। আজ রোববার (১৭ মে) থেকে শুরু হওয়া জাতীয় অ্যাথলেটিকসের ছেলেদের

2026-05-17T21:51:16+00:00
2026-05-17T21:51:16+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
লন্ডন-প্রবাসী ইমরানুরই সেরা, ফিরলেন শিরিন
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১৭ মে, ২০২৬, ৯:৫১ পিএম   (ভিজিট : ৪৭)
শিরিন আক্তার ও ইমরানুর রহমান-ইন্টারনেট
X

শিরিন আক্তার ও ইমরানুর রহমান-ইন্টারনেট

আবারও বাংলাদেশের দ্রুততম মানব হলেন লন্ডন-প্রবাসী ইমরানুর রহমান। আজ রোববার (১৭ মে) থেকে শুরু হওয়া জাতীয় অ্যাথলেটিকসের ছেলেদের ১০০ মিটার স্প্রিন্টে প্রথম হয়েছেন তিনি। অপরদিকে জাতীয় স্টেডিয়ামে মেয়েদের ১০০ মিটার স্প্রিন্টে হারানো মুকুট ফিরে পেলেন অভিজ্ঞ শিরিন আক্তার। গত বছর সামার অ্যাথলেটিকসে সুমাইয়া দেওয়ানের কাছে দ্রুততম মানবীর খেতাব হারিয়েছিলেন তিনি।  

জাতীয় স্টেডিয়ামে ইমরানুরকে কেউই তেমন চ্যালেঞ্জ জানাতে পারেননি। ১০ দশমিক ৫৮ সেকেন্ড সময় নিয়ে ট্র্যাকে ঝড় তোলেন তিনি। জাতীয় ও সামার অ্যাথলেটিকস মিলিয়ে এই নিয়ে ষষ্ঠবারের মতো সেরা হলেন ইমরানুর। গত আগস্টের সামার অ্যাথলেটিকসে ১০ দশমিক ৬৪ সেকেন্ড টাইমিং করা ইমরানুর এবার নিজের টাইমিংয়ের উন্নতি করলেও ২০২২ সালে গড়া তার ব্যক্তিগত সেরা (১০ দশমিক ২৯ সেকেন্ড) টাইমিং টপকাতে পারেননি। এই ইভেন্টে ১০ দশমিক ৮৬ সেকেন্ড সময় নিয়ে নৌবাহিনীর মোহাম্মদ ইসমাইল দ্বিতীয় এবং বিমানবাহিনীর নাঈম ইসলাম ১০ দশমিক ৯১ সেকেন্ডে তৃতীয় হয়েছেন। 

আলাদা দৃষ্টি ছিল মেয়েদের ১০০ মিটার স্প্রিন্টের দিকে। গত বছর সামার অ্যাথলেটিকসে সুমাইয়া দেওয়ানের কাছে শ্রেষ্ঠত্ব হারানো নৌবাহিনীর শিরিন আক্তার এবার টাইমিংয়ে দারুণ উন্নতি করেছেন। ১২ দশমিক ১০ সেকেন্ড সময় নিয়ে রেকর্ড ১৭ বারের মতো দ্রুততম মানবী হওয়ার গৌরব অর্জন করেন তিনি। অবশ্য শিরিন তার ২০২২ সালের ব্যক্তিগত সেরা টাইমিং (১১ দশমিক ৯৫ সেকেন্ড) স্পর্শ করতে পারেননি। 


গত আসরের চ্যাম্পিয়ন সুমাইয়া দেওয়ান এবার ছিলেন একেবারেই বিবর্ণ— ১২ দশমিক ৪১ সেকেন্ড সময় নিয়ে তিনি চতুর্থ হয়ে দৌড় শেষ করেন। ১২ দশমিক ২৫ সেকেন্ড সময় নিয়ে সেনাবাহিনীর শরিফা খাতুন দ্বিতীয় এবং ১২ দশমিক ৩৪ সেকেন্ডে একই দলের রেখা আক্তার তৃতীয় স্থান অর্জন করেন। 







Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy