সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে ঈদুল আজহা ২৭ মে

অনলাইন ডেস্ক

ধর্ম

মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে ১৪৪৭ হিজরি সনের জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে আগামী ২৭ মে ঈদুল আজহা উদযাপিত হবে।

2026-05-17T22:16:28+00:00
2026-05-17T22:16:28+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে ঈদুল আজহা ২৭ মে
অনলাইন ডেস্ক
প্রকাশ: রোববার, ১৭ মে, ২০২৬, ১০:১৬ পিএম   (ভিজিট : ৭২)
প্রতীকী ছবি
X

প্রতীকী ছবি

মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে ১৪৪৭ হিজরি সনের জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে আগামী ২৭ মে ঈদুল আজহা উদযাপিত হবে।

রোববার সৌদি আরবের দুই মসজিদ-ভিত্তিক ওয়েবসাইট ইনসাইড দ্য হারামাইন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে দেশটির আকাশে চাঁদ দেখার তথ্য নিশ্চিত করা হয়।

এতে বলা হয়েছে, সৌদি আরবের আকাশে আজ ১৪৪৭ হিজরি সনের পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে আরাফাত দিবস হবে আগমী ৯ জিলহজ বা ২৬ মে।

এর আগে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ওমানসহ মধ্যপ্রাচ্য ও বিশ্বের অধিকাংশ মুসলিম দেশে রোববার সন্ধ্যায় জিলহজ মাসের চাঁদ দেখার প্রস্তুতি নেয়া হয়।

বলা হয়, রোববার চাঁদ দেখা গেলে এসব দেশেও আগামী ২৭ মে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। সন্ধ্যায় চাঁদ দেখার পর দেশগুলোর কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে ঈদের তারিখ ঘোষণা করবে বলেও জানানো হয়।

এর আগে মুসলিম বিশ্বের দুই দেশ মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া ঈদুল আজহার তারিখ ঘোষণা করে। আগামী ২৭ মে (বুধবার) দেশ দুটিতে ঈদুল আজহা বা কোরবানির ঈদ উদযাপিত হবে।




  বিষয়:   মধ্যপ্রাচ্য  সৌদি আরব  ঈদুল আজহা 



Loading...
Loading...


ধর্ম এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy