মাঝ আকাশে কসরত দেখানোর সময় সংঘর্ষ, ভেঙে পড়ল দুই মার্কিন যুদ্ধবিমান

অনলাইন ডেস্ক

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের একটি এয়ার শোতে মাঝ আকাশে কসরত দেখাতে গিয়ে দুটি যুদ্ধবিমানের সংঘর্ষ হয়েছে। এতে দুটি বিমান দুটি বিধ্বস্ত হলেও চারজন ক্রু নিরাপদে প্যারাস্যুটে নেমে প্রাণে বেঁচে গেছেন। সূত্র: বিবিসি।

2026-05-18T09:40:25+00:00
2026-05-18T09:40:25+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মাঝ আকাশে কসরত দেখানোর সময় সংঘর্ষ, ভেঙে পড়ল দুই মার্কিন যুদ্ধবিমান
অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৮ মে, ২০২৬, ৯:৪০ এএম   (ভিজিট : ৪১)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

যুক্তরাষ্ট্রের একটি এয়ার শোতে মাঝ আকাশে কসরত দেখাতে গিয়ে দুটি যুদ্ধবিমানের সংঘর্ষ হয়েছে। এতে দুটি বিমান দুটি বিধ্বস্ত হলেও চারজন ক্রু নিরাপদে প্যারাস্যুটে নেমে প্রাণে বেঁচে গেছেন। সূত্র: বিবিসি।

রোববার আইডাহো অঙ্গরাজ্যের মাউন্টেন হোম এয়ার ফোর্স বেস থেকে প্রায় ২ মাইল (প্রায় ৩ দশমিক ২ কিলোমিটার) উত্তর-পশ্চিমে অনুষ্ঠিত ‘গানফাইটার স্কাইস’ এয়ার শোর দ্বিতীয় ও শেষ দিনে এই ঘটনা ঘটে।

যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর এক মুখপাত্র জানান, প্রদর্শনীতে উড্ডয়নের সময় EA-18G গ্রোলার মডেলের দুটি যুদ্ধবিমানের মধ্যে সংঘর্ষ হয়। এরপর বিমানে থাকা সব ক্রুই দ্রুত নিরাপদে বের হয়ে আসেন। তবে তারা আহত হয়েছেন কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি।

একটি ভিডিওতে দেখা যায়, F/A-18-এর আধুনিক সংস্করণ EA-18G নিয়ে আকাশে ওড়েন পাইলট। উল্লাসে হাততালি দিয়ে ওঠেন দর্শকরা। কসরতের এক পর্যায়ে দুটি যুদ্ধবিমানই গা ঘেঁষে আকাশে ডিগবাজি খাচ্ছিল। আচমকাই যুদ্ধবিমান দুটি ধাক্কা খেলে প্রচণ্ড শব্দে বিস্ফোরণ ঘটে। কিছুক্ষণের মধ্যেই বিমান দুটি বিধ্বস্ত হয়ে কালো ধোঁয়ায় ঢেকে যায় চারপাশ। যুদ্ধবিমানের টুকরো ছড়িয়ে পড়ে চারদিকে। ওই সময় চারটি প্যারাস্যুট নিচে নামতে দেখা যায়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘাঁটিটি সাময়িকভাবে লকডাউন করা হয়। পরে পুরো এয়ার শো বাতিল ঘোষণা করা হয়। এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে।

মাউন্টেন এয়ার ফোর্স বেসের ‘গানফাইটারস’ ইউনিট সামাজিক মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে জানায়, ‘যুদ্ধবিমান দুটির ক্রুরা বর্তমানে স্থিতিশীল অবস্থায় আছেন।’

বিবৃতিতে আরো বলা হয়, দর্শকদের ধৈর্য ও সহযোগিতার কারণে দ্রুত ও নিরাপদভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে। যুক্তরাষ্ট্রের নৌবাহিনী বলেছে, দুর্ঘটনায় জড়িত EA-18G গ্রোলার বিমানগুলো ওয়াশিংটন অঙ্গরাজ্যের একটি ইলেকট্রনিক অ্যাটাক স্কোয়াড্রনের অংশ ছিল। প্রতিটি বিমানের দাম প্রায় ৬ কোটি ৭০ লাখ মার্কিন ডলার (প্রায় ৫০ দশমিক ৩ মিলিয়ন পাউন্ড)। যুদ্ধবিমান দুর্ঘটনায় ঘাঁটির ভেতরে থাকা কেউ আহত হননি।

উল্লেখ্য, ‘গানফাইটার স্কাইস’ এয়ার শো সর্বশেষ ২০১৮ সালে অনুষ্ঠিত হয়। সে সময় একটি গ্লাইডার দুর্ঘটনায় একজন পাইলট নিহত হয়েছিলেন।




  বিষয়:   যুক্তরাষ্ট্র  আকাশ  মার্কিন যুদ্ধবিমান 



Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy