মেসি জাদুতে নিজেদের স্টেডিয়ামে প্রথম জয় পেল মায়ামি

অনলাইন ডেস্ক

খেলাধুলা

মেসির দারুণ নৈপুণ্যে অবশেষে নতুন স্টেডিয়ামে জয়ের দেখা পেল ইন্টার মায়ামি। লিওনেল মেসির এক গোল ও এক অ্যাসিস্টে পোর্টল্যান্ড টিম্বার্স-কে ২-০ গোলে হারিয়েছে মায়ামি

2026-05-18T10:54:37+00:00
2026-06-04T12:44:50+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মেসি জাদুতে নিজেদের স্টেডিয়ামে প্রথম জয় পেল মায়ামি
অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৮ মে, ২০২৬, ১০:৫৪ এএম  আপডেট: ০৪.০৬.২০২৬ ১২:৪৪ পিএম  (ভিজিট : ৩৮)
লিওনেল মেসি
X

লিওনেল মেসি

মেসির দারুণ নৈপুণ্যে অবশেষে নতুন স্টেডিয়ামে জয়ের দেখা পেল ইন্টার মায়ামি। লিওনেল মেসির এক গোল ও এক অ্যাসিস্টে পোর্টল্যান্ড টিম্বার্স-কে ২-০ গোলে হারিয়েছে মায়ামি। রোববার নু স্টেডিয়ামে এই জয়ে চার ম্যাচ পর নিজেদের নতুন ভেন্যুতে প্রথম জয় উদযাপন করল দলটি।

ম্যাচের ৩১তম মিনিটে গোলের সূচনা করেন লিওনেল মেসি। প্রতিপক্ষের বক্সের বাইরে থেকে লুইস সুয়ারেজকে পাস দেন তিনি। সুয়ারেজের বাড়ানো বলে সেগোভিয়ার ঠেলে দেওয়া পাস পেয়ে বাঁ পায়ের কোনাকুনি শটে জাল খুঁজে নেন আর্জেন্টাইন মহাতারকা।

বিরতির আগেই আরও একবার নিজের জাদু দেখান মেসি। সুয়ারেজের সঙ্গে বল আদানপ্রদানের পর বক্সে ঢুকে চমৎকার ফুটওয়ার্কে দুই ডিফেন্ডারকে কাটিয়ে পাস বাড়ান জার্মান বার্তেরামেকে। সহজ সুযোগ থেকে গোল করতে ভুল করেননি মেক্সিকান এই ফুটবলার।

ম্যাচে দ্বিতীয় গোলও পেতে পারতেন মেসি। যোগ করা সময়ে তার নেওয়া দুর্দান্ত ফ্রি-কিক প্রতিপক্ষের দেয়াল টপকে লক্ষ্যে গেলেও অসাধারণ সেভে তা ঠেকিয়ে দেন পোর্টল্যান্ড গোলরক্ষক জেমস পান্তেমিস। ফলে মৌসুমে নিজের ১৩তম গোল থেকে বঞ্চিত হন তিনি।

এই জয়ে নু স্টেডিয়ামে দীর্ঘ হতাশা কাটল মায়ামির। এর আগে নতুন ভেন্যুতে তিন ড্র ও এক হার দেখেছিল দলটি। বিশ্বকাপের বিরতির আগে মায়ামির আর একটি ম্যাচ বাকি আছে। রদ্রিগো ডি পলকে সঙ্গে নিয়ে লিওনেল মেসি এরপর আর্জেন্টিনা জাতীয় ফুটবল দল ক্যাম্পে যোগ দেবেন।




  বিষয়:   মেসি  স্টেডিয়াম  মায়ামি 



Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy