প্রেমের টানে আসা মালয়েশিয়ার তরুণীর জাঁকজমক বিয়ে

অনলাইন ডেস্ক

সারাবাংলা

লাল শাড়ি, হাতে চুড়ি, বাঙালি বধূর সাজে সেজেছেন মালয়েশিয়ার তরুণী হাফিজা আইডা। দেখে বোঝার উপায় নেই তিনি বিদেশি।

2026-05-18T11:38:16+00:00
2026-05-18T11:38:16+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
প্রেমের টানে আসা মালয়েশিয়ার তরুণীর জাঁকজমক বিয়ে
অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৮ মে, ২০২৬, ১১:৩৮ এএম   (ভিজিট : ৩৯)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

লাল শাড়ি, হাতে চুড়ি, বাঙালি বধূর সাজে সেজেছেন মালয়েশিয়ার তরুণী হাফিজা আইডা। দেখে বোঝার উপায় নেই তিনি বিদেশি। প্রেমের টানে হাজার মাইল দূর পাড়ি দিয়ে বাংলাদেশে এসে প্রেমিক রাকিব হাসানের হাত ধরে বসেছেন বিয়ের পিঁড়িতে।

গাজীপুরের কাপাসিয়া সদরের বাসিন্দা রাকিব হাসান দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় কর্মরত ছিলেন। সেখানেই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মাধ্যমে পরিচয় হয় মালয়েশিয়ান তরুণী হাফিজা আইডার সঙ্গে। বন্ধুত্ব থেকে শুরু হওয়া সেই সম্পর্ক ধীরে ধীরে রূপ নেয় ভালোবাসায়।

দীর্ঘ চার বছরের সম্পর্কের পর দুই পরিবারের সম্মতিতে সম্পন্ন হয় তাদের বিয়ে। বাঙালি সংস্কৃতির আদলে গায়ে হলুদ, বৌভাতসহ নানা আয়োজনে জমে ওঠে পুরো অনুষ্ঠান। নবদম্পতিকে শুভকামনা জানান স্বজন ও অতিথিরা।

রাকিব জানান, ভালোবাসার মানুষকে জীবনসঙ্গী হিসেবে পেয়ে তিনি ভীষণ খুশি। অন্যদিকে বাংলাদেশি সংস্কৃতি, পারিবারিক বন্ধন ও আত্মীয়তার আন্তরিকতায় মুগ্ধ মালয়েশিয়ান নববধূ হাফিজা আইডাও।

নবদম্পতির ইচ্ছা, পরিবারের সবার সঙ্গে মিলেমিশে বাংলাদেশেই সুখে-শান্তিতে বসবাস করার। ব্যতিক্রমী এই বিয়ে ও বিদেশি কনেকে একনজর দেখতে প্রতিদিনই ভিড় করছেন উৎসুক মানুষ।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy