মাঝ আকাশে দুই যুদ্ধবিমানের সংঘর্ষ, অতঃপর...

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের পশ্চিম আইডাহোর মাউন্ট হোম এয়ার ফোর্স বেজে একটি এয়ার শো চলাকালে মার্কিন নৌবাহিনীর দুটি যুদ্ধবিমান সংঘর্ষে জড়িয়ে

2026-05-18T16:53:58+00:00
2026-05-18T16:53:58+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মাঝ আকাশে দুই যুদ্ধবিমানের সংঘর্ষ, অতঃপর...
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৮ মে, ২০২৬, ৪:৫৩ পিএম   (ভিজিট : ৭৬)
মাউন্ট হোম এয়ারফোর্স বেজ
X

মাউন্ট হোম এয়ারফোর্স বেজ

যুক্তরাষ্ট্রের পশ্চিম আইডাহোর মাউন্ট হোম এয়ার ফোর্স বেজে একটি এয়ার শো চলাকালে মার্কিন নৌবাহিনীর দুটি যুদ্ধবিমান সংঘর্ষে জড়িয়ে পড়ে। তবে কর্মকর্তারা, উভয় বিমানের চারজন ক্রু সদস্যই নিরাপদে ইজেক্ট করতে সক্ষম হন।

সংঘর্ষ ও পরবর্তী দুর্ঘটনায় জড়িত ছিল বোয়িং ইএ-১৮জি গ্রলার ধরনের মার্কিন নৌবাহিনীর দুটি যুদ্ধবিমান। এগুলো ইলেকট্রনিক অ্যাটাক স্কোয়াড্রন ১২৯ এর অন্তর্ভুক্ত এবং ওয়াশিংটনের হুইডবে দ্বীপ থেকে পরিচালিত হয়।

মার্কিন প্যাসিফিক ফ্লিটের নৌবাহিনীর মুখপাত্র কমান্ডার অ্যামেলিয়া উমাইয়াম এক বিবৃতিতে জানান, যুদ্ধবিমান দুটি প্রদর্শনী চালানোর সময় আকাশে সংঘর্ষে জড়িয়ে পড়ে। তিনি আরও বলেন, চারজন ক্রু সদস্যই নিরাপদে ইজেক্ট করেছেন এবং দুর্ঘটনার কারণ তদন্ত করা হচ্ছে।

ঘাঁটির কর্মকর্তারা জানান, ক্রু সদস্যদের অবস্থা স্থিতিশীল রয়েছে।

এয়ার শো আয়োজনে সহায়তাকারী প্রতিষ্ঠান সিলভার উইংস অব আইডাহোর মার্কেটিং পরিচালক কিম স্কাইস বলেন, সবাই নিরাপদ আছে, আর সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।

দুর্ঘটনার পরপরই সামরিক ঘাঁটিটি লকডাউন করা হয় এবং বাকি এয়ার শো বাতিল ঘোষণা করা হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, চারটি প্যারাসুট আকাশে খুলে যায়, আর যুদ্ধবিমান দুটি ঘাঁটির কাছে মাটিতে আছড়ে পড়ে। ঘাঁটিটি বোয়েস শহর থেকে প্রায় ৮০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত।





Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy